শিরোনাম :
হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান ক্ষেপণাস্ত্র মজুত নিয়ে উদ্বেগ উড়িয়ে দিলেন ট্রাম্প, ফাঁসকারীদের হুঁশিয়ারি জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও শতাধিক নিহত

স্বজন হারানোর পর কান্নায় ভেঙে পড়েন রাফাহ শহরের দুই নারী

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার শিকার হয়ে আরও শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা দাঁড়িয়েছে আন্তত ৩১ হাজার ৯২৩ জন।আহত হয়েছেন আরও ৭৪ হাজার ৯৬ জন ফিলিস্তিনি। আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজায় ইসরায়েলি চলমান আগ্রাসনের ১৬৮তম দিন বৃহস্পতিবার(২১ মার্চ)। আল-আহরাম জানায়, ইসরায়েলি হামলার তীব্রতা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যা। বুধবার ভোরে ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত উপত্যকায় ৯০ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৩০ জন নিহত হন গাজা সিটিতে। আল-জাজিরার খবরে অবশ্য নিহতের সংখ্যা শতাধিক বলে উল্লেখ করা হয়েছে।

অবরুদ্ধ উপত্যকাজুড়ে ভয়াবহ দুর্ভিক্ষ চলা স্বত্ত্বেও ইসরায়েল ত্রাণ সরবরাহে বাধাদান এবং বর্বর হামলা ও হত্যাকান্ড অব্যাহত রেখেছে নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে। গাজা সিটির নুসেইরাত শরণার্থী শিবিরে তিনটি পৃথক ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন নারী ও শিশুসহ ২৮ জন।

নুসেইরাত এবং বুরেজ হলো গাজার বেশ কয়েকটি ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরের মধ্যে অন্যতম। ১৯৪৮ সালের দিকে আনুমানিক ৭ লাখ ফিলিস্তিনিকে সেইসব এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল।

আরও পড়ুন : প্রাবোও সুবিয়ান্তো ইন্দোনেশিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে আগুন, পেট্রলবোমার বিস্ফোরণ

০৫ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় ইসরায়েলি বিমান হামলায় আরও শতাধিক নিহত

আপডেট সময় ১১:৫৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪