শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; গত ২৪ ঘন্টায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

১৬ জুলাই গাজা শহরের আল-দারাজ এলাকায় ইসরায়েলি হামলায় একদিন আগে ধ্বংস হওয়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে ফিলিস্তিনিরা উদ্ধারের জন্য জিনিসপত্র খুঁজছে। ছবি: এএফপি

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অন্তত ৩০ জন ফিলিস্তিনিও রয়েছেন। এসব হামলায় আহত হয়েছেন আরও বহু মানুষ।

চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খাদ্য সহায়তার জন্য অপেক্ষমাণ অন্তত ৩০ জন মানুষও রয়েছেন। অব্যাহত হামলায় মৃতের সংখ্যা আরও বাড়ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৫৭৩ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৩৯ হাজার ৬০৭ জন আহত হয়েছেন।

এদিকে সিরিয়ার রাজধানী দামেস্কসহ বিভিন্ন অঞ্চলে ইসরায়েল বোমা হামলা চালিয়েছে। দামেস্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিকটবর্তী এলাকাও হামলার লক্ষ্যবস্তু ছিল। এতে অন্তত তিনজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এটিকে দেশটিতে “উসকানি ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা” বলে অভিহিত করেছে।

যুক্তরাষ্ট্রের হুমকিতে ভীত নয় রাশিয়া

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গাজায় ইসরায়েলি হামলা চলছেই; গত ২৪ ঘন্টায় নিহত আরও ৯৩ ফিলিস্তিনি

আপডেট সময় ১১:১২:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫