শিরোনাম :
১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একদিনে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে লালমনিরহাটে সন্ত্রাসের জবাবে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী ভোটের পরিচয় নয়, দেশের সব নারী পাবেন ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী আমাজনের গভীর জঙ্গল থেকে লোকালয়ে ২০ আদিবাসী রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, প্রাণ গেল দুই নেতার ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার হাজার সদস্যকে হত্যা করেছে এবং যৌন সহিংসতা চালিয়েছে বলে রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। জাতিসংঘের এই সর্বোচ্চ আদালত আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে গাম্বিয়ার করা গণহত্যার মামলার রায় ঘোষণা শুরু করেন।
আদালত যা বলেছেন
রায় পাঠের সময় আদালত জানান, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। এ ছাড়া ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকারী রোহিঙ্গাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। রায় ঘোষণা চলতে পারে প্রায় ৯০ মিনিট।
মামলার পটভূমি
আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে এই মামলা করে। দেশটির অভিযোগ, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে অন্তত ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে বিতাড়িত করা হয়। গাম্বিয়ার দাবি, ওই অভিযানে গণহত্যা হয়েছে এবং রাষ্ট্র হিসেবে এর দায় মিয়ানমারের।
অভিযান থেকে বেঁচে আসা রোহিঙ্গারা হত্যা, গণধর্ষণ ও গ্রামে আগুন দেওয়ার বর্ণনা দিয়েছেন। জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনও ওই অভিযানে গণহত্যামূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছিল।
মিয়ানমারের অবস্থান
মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছিল।
রায়ের দিকে তাকিয়ে শরণার্থীরা
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা এই রায়ের অপেক্ষায় আছেন। তাঁদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নিরাপদে নিজ দেশে

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে

আপডেট সময় ০৪:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬