শিরোনাম :
১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে গুম-খুনের রাজনীতিতে ফিরতে চায় না মানুষ: লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একদিনে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর দায় দেখল আইসিজে লালমনিরহাটে সন্ত্রাসের জবাবে ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী ভোটের পরিচয় নয়, দেশের সব নারী পাবেন ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী আমাজনের গভীর জঙ্গল থেকে লোকালয়ে ২০ আদিবাসী রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, প্রাণ গেল দুই নেতার ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর

১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে

গত ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে সারাদেশে ৭৮ জায়গায় ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, এই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় আগুন ও ভাঙচুর হয়েছে। পুলিশের ১৮টি গাড়িতেও আগুন দেওয়া হয়েছে। এ ছাড়া দুটি স্থাপনায় ককটেল ফাটানো হয়েছে এবং একটি গাড়ি ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসব ঘটনায় এ পর্যন্ত ৩৮টি মামলা হয়েছে। জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৬৩ জনকে। তবে ঘটে যাওয়া সব ঘটনার মধ্যে কতটির বিপরীতে মামলা হয়েছে, পুলিশের তথ্যে তা আলাদাভাবে বলা হয়নি।
বিশ্লেষকদের মতে, এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। বিশেষ করে গণপরিবহনে আগুন, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি নাশকতার পরিকল্পনা, সংগঠক ও অর্থায়নের উৎস খুঁজে বের করা জরুরি।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও টহল বাড়ানো, চেকপোস্ট বসানো এবং দ্রুত সাড়া দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। নিষিদ্ধ সংগঠন ও কার্যক্রম নিষিদ্ধ দল যাতে নাশকতার চেষ্টা চালাতে না পারে, সে জন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, কাউকে অরাজকতা সৃষ্টি করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ দেওয়া হবে না। কেউ নাশকতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় ৫০ স্থানে এআই সিগন্যাল, দুই মাসে চালুর আশা প্রধানমন্ত্রীর

১৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১২ দিনে সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ, গাড়িতে আগুন ৭৪টিতে

আপডেট সময় ০৯:৩৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬