শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

লেবাননের তিন গ্রামে ইসরায়েলের হামলায় ১৫ জন নিহত

লেবাননের পাহাড়ি এলাকা মায়শরাতে গতকাল শনিবার বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। ছবি : এএফপি

লেবাননের তিন গ্রামে মিলিশিয়া সংগঠন হিজবুল্লাহর ঘাঁটির বাইরে গতকাল শনিবার (১২ অক্টোবর) ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য দিয়ে বলেছে, এসব হামলার বাইরেও আরও বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর এএফপির।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রাজধানী বৈরুতের উত্তরে শিয়া মুসলিম অধ্যুষিত মায়শরা নামের একটি গ্রামে হামলা চালালে ৯ জন নিহত ও ১৫ জন আহত হয়।

এএফপির একজন প্রতিনিধি মায়শরা গ্রাম পরিদর্শনের সময় দেখতে পান ধ্বংস হয়ে যাওয়া ভবনগুলোর আবর্জনা এক্সকেভেটরের সাহায্যে সরিয়ে নেওয়ার কাজ করা হচ্ছে। এ ছাড়া হাতুড়ি ব্যবহার করে বড় বড় কংক্রিটের স্ল্যাব ভাঙার কাজ করছেন কেউ কেউ।

এর পাশাপাশি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের দক্ষিণে সৌফ জেলার বারজা এলাকায় আরেকটি হামলায় চারজন নিহত ও ১৮ জন আহত হয়েছে।

এ ছাড়া, লেবাননের উত্তর উপকূলীয় অঞ্চলের কাছে বাতরোউনি শহর থেকে ১৫ কিলোমিটার দূরে দেইর বিল্লা এলাকায় ইসরায়েলি হামলায় দুজন নিহত ও চারজন আহত হয়েছে। হামলায় নিহতদের দেহ ছিন্নভিন্ন হওয়ায় সেগুলো শনাক্তে ডিএনএ পরীক্ষা করার উদ্যোগ নেওয়া হয়েছে।

লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দেইর বিল্লা এলাকার ওই হামলায় হতাহতরা দক্ষিণ লেবানন থেকে এখানে আশ্রয় নিয়েছিলেন।

গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে ইসরায়েল লেবাননের দক্ষিণ ও পূর্বে ব্যাপক বোমাবর্ষণ করে আসছে। পাশাপাশি বিমান হামলা চালানো হচ্ছে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে। হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। তবে গতকাল পাহাড়ি এলাকা মায়শরা, বারজা, দেইর বিল্লা ও জাহলে এলাকায় যে হামলা চালানো হয়েছে, সেগুলো হিজবুল্লাহ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে না।

আরো পড়ুন : ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল নিকারাগুয়া

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

লেবাননের তিন গ্রামে ইসরায়েলের হামলায় ১৫ জন নিহত

আপডেট সময় ০৩:৩৫:১২ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪