শিরোনাম :
‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র এলপিজির দাম কমল ৩৫৭ টাকা,১২ কেজির নতুন দাম হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণে ‘চাকরি ছেড়ে ভোটে আসতে হবে’, আইন করার দাবি শিক্ষামন্ত্রীর নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী : ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন বাজেট ২০২৬-২৭: সংসদে সরব বিরোধী দল, তবে অর্থবিলে নেই কোনো সংশোধনী প্রস্তাব—কী বার্তা দিচ্ছে এই নীরবতা? সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল:ভাঙবে কি ইতিহাস? বাংলাদেশে আর সন্ত্রাসবাদ নয় মেট্রোরেল–টার্মিনালসহ নানা ইস্যুতে জাপানের সঙ্গে ‘টানাপোড়েন’  সম্পর্ক ঠিক রাখতে চায় সরকার কেরানীগঞ্জে বিস্ফোরণ : নব্য জেএমবির পুনরুত্থান ও নিরাপত্তা ঝুঁকি জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

গ্রুপ সেরা পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া, পাঁচে পাঁচ স্পেনের

পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়ে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। তবে পয়েন্ট হারালেও আগেই শেষ আটে জায়গা পাকা করে রেখেছিল গ্রুপ সেরা পর্তুগিজরা। এদিকে, আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে রোমাঞ্চকর লড়াইয়ে ৩-২ গোলে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়ে গ্রুপসেরা হয়ে পরের রাউন্ডে খেলবে স্পেন।

‘এ’ লিগের গ্রুপ ফোর থেকে কোয়ার্টার ফাইনাল গত ম্যাচেই নিশ্চিত হয়েছে। তাইতো ‘বি’ লিগে অবনমিত হওয়া সুইজারল্যান্ডের বিপক্ষে মূল একাদশেরে একাধিক ফুটবলারকে বিশ্রাম দেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। প্রথমার্ধে সেরা ফুটবল খেলেতে পারেনি স্প্যানিশরা। তবে ৩২ মিনিটে ঠিকই লিড নেয় দলটি। সুইসরা ডি বক্সে মোরাতাকে ফাউল করায় পেনাল্টি পায় স্পেন। কিন্তু প্রেদ্রির নেয়া স্পটকিক রুখে দেন সুইজারল্যান্ড গোলরক্ষক এমভোগো। তবে ফিরতি আক্রমণ থেকে ঠিকই স্বাগতিকদের লিড এনে দেন ইয়েরিমো পিনো।

দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে সুইসরা। ৬৩ মিনিটে জোয়েল মন্তেইরো নাম তোলেন স্কোরশিটে। তবে ৫ মিনিট পর আবারও এগিয়ে যায় স্পেন। ৬৮ মিনিটে গোল করেন বদলি নামা উইঙ্গান ব্রায়ান গিল। ম্যাচের শেষ দিকে দুই দলই পায় পেনাল্টি। প্রথম সুযোগ পায় সুইসরা। স্পটকিক থেকে ৮৫ মিনিটে দ্বিতীয় বার দলকে সমতায় ফেরান স্ট্রাইকার আন্দি জেকিরি। ইনজুরি সময়ে পেনাল্টি পায় স্প্যানিশরা। স্পটকিক থেকে গোল করে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন ব্রায়ান সারাগোসা।

গ্রুপের আরেক ম্যাচে রাতে মুখোমুখি হয়েছিল ডেনমার্ক ও সার্বিয়া। দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যেতে জয় প্রয়োজন ছিল সার্বিয়ার। আর ড্র করলেও শেষ আটে যেতো ডেনিশরা। এমন সমীকরণের ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেও সার্বিয়া জয় না পাওয়ায় কোয়ার্টার ফাইনালে পৌঁছায় ডেনমার্ক।

এ লিগের গ্রুপ ওয়ান এর ম্যাচে মুখোমুখি হয়েছিল গত ম্যাচেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা পর্তুগাল ও ক্রোয়েশিয়া। কোনো ঝুঁকি ছাড়া পরের রাউন্ডে যেতে স্বাগতিক ক্রোয়াটদের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। নির্ভার এই ম্যাচে রোনালদো, বার্নাডো সিলভা, ব্রুনো ফার্নান্দেজ থেকে শুরু করে মূল একাদশের তারকাদের বিশ্রাম দেয় পর্তুগিজ কোচ। তারপরও আধিপত্য দেখিয়ে খেলা দলটি প্রথম লিড নেয়।

৩৩তম মিনিটে দারুণ গোলে স্কোরশিটে নাম তোলেন জোয়াও ফেলিক্স। তবে পিছিয়ে পড়ে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। ৬২ মিনিটে ডিফেন্ডার ভার্ডিওল একবার গোল করলেও অফসাইসে বাতিল হয়। ৬৫ মিনিটে সেই ভার্ডিওলই ড্র এনে দেয় ক্রোয়েশিয়াকে। এতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় ক্রোয়েটদের।

নেইমারকে চাই না: পালমেইরাস

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

‘বাংলা কিউআর’-এর ছোঁয়ায় বদলে যাচ্ছে ক্যাশলেস অর্থনীতির চিত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জুলাই গণ-অভ্যুত্থান: ১০ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হাসানুল হক ইনু

৩০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গ্রুপ সেরা পর্তুগালকে রুখে দিয়ে কোয়ার্টারে ক্রোয়েশিয়া, পাঁচে পাঁচ স্পেনের

আপডেট সময় ১০:৩৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪