শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য

ওয়ানডে ফরম্যাটে ফেভারিট হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে দুই দল। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে ক্যারিবিয়ানরা কতটা ভয়ংকর তা সবারই জানা। কিন্তু টি-টোয়েন্টির ফেরিওয়ালাদের খুব সহজেই হারানোর কথা জানিয়েছেন সৌম্য সরকার।

সদ্য শেষ হওয়া গ্লোবাল সুপার লিগের টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতা এই ওপেনার বলেন, প্রথমত আমি কিছুদিন আগে এসেছি এখানে। গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলেছি। কিছু ম্যাচ খেলারও সুযোগ হয়েছে। আমার জন্য একটা ভালো সুযোগ ছিল, ওখানে ভালো টুর্নামেন্ট গেছে। পরশু থেকে আমাদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখনো পর্যন্ত ১৬টি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। যেখানে ১১টিতেই হারতে হয়েছে টাইগারদের, জয় মাত্র ৫টিতে। তারপরও ক্যারিবিয়ানদের হারাতে আত্মবিশ্বাসী সৌম্য।

তিনি বলেন, কারা বড় দল, কারা ছোট দল তার চেয়ে বড় কথা হচ্ছে কারা ২০ ওভার বা ৪০ ওভার ভালো খেলবে মাঠে। এটার জন্য আমরা যেন তিন দিকেই ভালো করতে পারি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—দল হিসেবে ভালো খেলতে পারি। আমরা আশা করি তাদেরকে আরামে হারাতে পারব। তারা টি-টোয়েন্টি ভালো দল, ওটা চিন্তা না করে ভাবতে হবে—আমরা আমাদের সেরাটা দিতে পারলে ম্যাচ জিততে পারব।

ওয়ানডে সিরিজের ব্যর্থতা নিয়ে এই ওপেনার বলেন, ওয়ানডেতে আমরা বরাবর ভালো খেলে এসেছিলাম। কিন্তু শেষ দুয়েকটা সিরিজ আমাদের ভালো যায়নি। তার মধ্যে একটা ভালো দিক, ব্যাটাররা অন্তত ৩০০ রান করছি। আমাদের বোলাররা সবসময় ভালো করে আসছিল এই সিরিজে হয়তো কিছুটা ভুগেছে, আশা করি তারা টি-টোয়েন্টিতে কামব্যাক করবে।

উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে আগামী (সোমবার) মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় সকাল ৮টায় মাঠে নামবে দুই দল।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য

আপডেট সময় ০৪:৪৮:০৯ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪