শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

নিরপেক্ষ ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে ভারত

শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।

যার ফলে ভারতের ম্যাচগুলো আয়োজিত হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে। যদিও এখনো ভেন্যু নির্ধারিত হয়নি। ভারতের ম্যাচ বাদে বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
এর আগে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির একক আয়োজক হিসেবে ঘোষণা করেছিল আইসিসি। কিন্তু বাধ সাধে ভারত। পাকিস্তানে দল পাঠাতে অস্বীকৃতি জানায় তারা। যে কারণে প্রস্তাব দেওয়া হাইব্রিড মডেলের। পাকিস্তান প্রথমে না মানলেও পরে শর্তসাপেক্ষে রাজি হয় তারা।

তাই ২০২৪-২৭ চক্রের ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি ইভেন্টগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে পাকিস্তান। আগামী বছর মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৬ সালে যৌথভাবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করার কথা রয়েছে ভারতের। চুক্তি অনুযায়ী, সেই টুর্নামেন্টগুলো খেলতে ভারতে যাবে না পাকিস্তান।

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর কেবল দুই মাস বাকি থাকলেও শিগগিরই সূচি ঘোষণা করবে আইসিসি। একইসঙ্গে জানা যাবে নিরপেক্ষ ভেন্যুর নামও। ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ আসরে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। স্বাগতিক পাকিস্তান ছাড়াও এবারের আসরে অংশগ্রহণ করবে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে, ২০২৮ সালে অনুষ্ঠিতব্য মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজকস্বত্ব পেয়েছে পাকিস্তান। এখানেও কার্যকর থাকবে নিরপেক্ষ ভেন্যু ব্যবস্থা। এছাড়া ২০২৯ থেকে ২০৩১ সালের মধ্যে মেয়েদের একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে অস্ট্রেলিয়া।

ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপে ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হারল বাংলাদেশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নিরপেক্ষ ভেন্যুতে চ্যাম্পিয়নস ট্রফি খেলবে ভারত

আপডেট সময় ০৫:১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪