শিরোনাম :
ট্রাম্পের আমন্ত্রণে ২৩-২৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে শি জিনপিং স্থানীয় নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের ২১ ধরনের তথ্য সংগ্রহে নেমেছে পুলিশ বাস সিন্ডিকেটের কবলে ৫২ কোটির হাইটেক সিটি রেলস্টেশন কমলাপুর স্টেশনে যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন পশ্চিমাঞ্চলের ৪ ট্রেন এবার বেসরকারি ব্যবস্থাপনায়, দরপত্র আহ্বান অপ্রতিম কে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে : পুলিশ সুপার সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের তরুণেরা

ম্যাচটি যেভাবে শুরু করেছিল বাংলাদেশ তাতে মনে হয়েছিল পাকিস্তান গোলেই ভেসে যাবে। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের বয়স ৪ মিনিট হতে না হতেই বাংলাদেশের নামের পাশে দুই গোল।

তৃতীয় মিনিটে নাজমুল হুদা ও চতুর্থ মিনিটে অপু রহমানের গোলে শুরুতেই পাকিস্তানকে কোণঠাসা করে রাখে বাংলাদেশের কিশোররা। তবে বাকি ৮৬ মিনিটে ব্যবধান আর বাড়াতে পারেনি বাংলাদেশ। ২-০ গোলের জয়েই উঠে যায় ফাইনালে।

কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ লিড নিয়েছিল পাকিস্তানের ডিফেন্স আর গোলরক্ষকের ভুলে। ডান দিক থেকে অপু রহমানের বাড়ানো বল ক্লিয়ার করতে পারেননি পাকিস্তানের রক্ষণের কেউ। বল চলে গিয়েছিল দলটির গোলরক্ষকের কাছে। ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানের গোলরক্ষক। রাখতে পারেননি। বল ছুটে গেলে অপু হালকা প্লেসিংয়ে পাঠান পাকিস্তানের জালে।

বাংলাদেশ লিড দ্বিগুণ করে পরের মিনিটেই। দর্শনীয় গোল করেন অপু রহমান। বাম দিক দিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে পাকিস্তান গোলরক্ষককে বোকা বানান এই ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন মাহিন। নাজমুল হুদা ফয়সালের ডিফেন্সচেরা পাস মাহিনের পায়ের সামনে দিয়ে বাইরে চলে যায় বাইরে। যখন পাকিস্তানের গোলরক্ষক ছিলেন বেশ দূরে।

রাত ৮ টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও নেপাল। জয়ী দলের বিপক্ষে শনিবার ফাইনাল খেলবে গোলাম রাব্বানী ছোটনের দল।

সাইফের চোখে এখন ফাইনাল

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় স্ত্রীর মৃত্যু জামাত এমপি নজরুলের চার দিনের রিমান্ড

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের তরুণেরা

আপডেট সময় ০৭:৩৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫