শিরোনাম :
নিত্যপণ্যের দাম আকাশছোয়া : বিপর্যস্ত নিম্ন আয়ের জীবনযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে সম্ভাব্য প্রার্থী নিয়ে জল্পনা তুঙ্গে সিলেটে দুই বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৮ হামে আরও ৬ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৮ ৪ বছরে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার, আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট টেকনাফে দিনে দুপুরে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুট গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের লংমার্চ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, ভোটগ্রহণের তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হলো রাজধানীর নদী দূষণ রোধে কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

১০ জন নিয়ে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

এশিয়ান কাপ বাছাইয়ে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে খেলতে নেমে উল্টো প্রথমার্ধেই গোল হজম করে পিছিয়ে পরে বাংলাদেশ। যদিও দ্বিতীয়ার্ধে রাকিব হোসেনের গোলে সমতায় ফেরে বাংলাদেশ। তবে কার্যত এশিয়ান বাছাইয়ের আশা শেষ হয়ে গেল।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকংয়ে বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ।

হংকংয়ের দর্শকরা গ্যালারি মাতিয়ে রেখেছেন শুরু থেকে। প্রথম দেখায় মনে হবে লাল সমুদ্র। কাই টাক স্পোর্টস পার্কের প্রায় ৫০ হাজার দর্শকের সামনে বাংলাদেশ অবশ্য খেলেছে পাল্লা দিয়ে।

লড়াই জমিয়ে তুলেও প্রথম গোল হজম করে বাংলাদেশ। ৩৪ মিনিটে নিজেদের ডি-বক্সে হংকংয়ের ফুটবলারকে ফাউল করেন তারিক কাজী। রেফারি সরাসরি লাল দেখান তারিককে। যদিও দেখা যায়, মাঠের ঘাসে পা পিছলে নিয়ন্ত্রণ হারান তারিক।

সফল স্পট কিকে স্বাগতিকদের ১-০ গোলের লিড এনে দেন দলটির অধিনায়ক ম্যাথু ওঁর। তার বাঁ দিকের শটের বিপরীত দিকে ড্রাইভ দেন মিতুল মারমা।

প্রথমার্ধে বাংলাদেশ খুব একটা আক্রমণ তৈরি করতে পারেনি। ২২ মিনিটে হামজা চৌধুরী ফ্রিকিক পেলেও তা কাজে লাগেনি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতি থেকে ফিরেও সেভাবে আক্রমণ গোছাতে পারছিল না বাংলাদেশ। ম্যাচে সমতা ফেরাতে অপেক্ষা করতে হয় লম্বা সময়। ৭৬ মিনিটে হকংয়ের ফুটবলার অলিভার গার্বিগ লাল দেখে মাঠ ছেড়ে।

এরপর ৮ মিনিট পরই ম্যাচে সমতা ফেরায় বাংলাদেশ। জাল খুঁজে নেন রাকিব হোসেন। এরপর বাংলাদেশ আরেকটু আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেছে তবে ফলাফল আসেনি। ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে হাভিয়ের কাবরেরার দলকে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিতর্কিত আয়ের পরিকল্পনা প্রত্যাহার করে ক্ষমা চাইলেন ফিফা প্রধান

০৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১০ জন নিয়ে হংকংয়ের বিপক্ষে ড্র করল বাংলাদেশ

আপডেট সময় ০৮:৩০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫