শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

বিপিএল খেলতে এসে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ শ্রীলঙ্কান ক্রিকেটারের

মাঠে যেমন বাজে অবস্থা, মাঠের বাইরেও নানা বিতর্কে জড়িয়ে যাচ্ছে দুর্বার রাজশাহী। পারিশ্রমিকের দাবিতে এর আগে অনুশীলন বয়কট করেছে দলটির খেলোয়াড়রা।

এরপর ম্যাচ শুরুর আগে অধিনায়ক পরিবর্তনের সিদ্ধান্ত তো আছেই।
এবার পারিশ্রমিক না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অভিযোগ করেছেন রাজশাহীর শ্রীলঙ্কান ক্রিকেটার লাহিরু সামারাকুন। যেটি নিয়ে ক্রিকেটমহলে হইচই পড়ে গেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনা করছেন অনেকে।

এর আগে বিপিএলের চট্টগ্রাম পর্বের শুরুর দিকে রাজশাহীর ক্রিকেটাররা অনুশীলন বয়কট করেছিলেন। যে ঘটনায় পরে হস্তক্ষেপ করে বিসিবি এবং পারিশ্রমিকের ২৫ শতাংশ অর্থ পরিশোধ করে রাজশাহী। এরপর গত ১৯ জানুয়ারি আরও ২৫ শতাংশ অর্থ পরিশোধের কথা ছিল। কিন্তু রাজশাহী সেই অর্থ এখনো দেয়নি। যে কারণে লঙ্কান ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন।

রাজশাহীর মাঠের অবস্থাও বেশ খারাপ। তুলনামূলকভাবে দুর্বল দল সাজিয়েছে তারা। যার ফল পয়েন্ট টেবিলেও স্পষ্ট। ৯ ম্যাচে মাত্র ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে তারা।

১৫ হাজার মার্কিন ডলারের চুক্তির পর রাজশাহীর হয়ে এখন পর্যন্ত মাত্র ১ ম্যাচ খেলেছেন সামারকুন। তার অভিযোগের ব্যাপারটি সামনে আনে দেশের একটি ইংরেজি গণমাধ্যম। যেখানে বলা হয়েছে, এক হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবির কর্মকর্তাদের কাছে নিজের বকেয়া পারিশ্রমিকের ব্যাপারটি অভিযোগ আকারে দিয়েছেন সামারকুন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিপিএল খেলতে এসে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ শ্রীলঙ্কান ক্রিকেটারের

আপডেট সময় ০৫:৫৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫