শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন, মুখ খুললেন শান্ত

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের। গত জুনে সুযোগ পাওয়ার পরও বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি। যা নিয়ে কম সমালোচনা হয়নি। তাই স্বাভাবিকভাবেই রিয়াদের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে উঠেছে প্রশ্ন। এই বিষয়ে এবার মুখ খুললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ভারত সিরিজের দলের রিয়াদকে রাখা নিয়েও কম আলোচনা হচ্ছে না। অভিজ্ঞ এই অলরাউন্ডার ভারত সিরিজেই অবসরের ঘোষণা দেবেন বলে গুঞ্জন উঠেছে। এমতবস্থায় আগামী ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায় যে নেই রিয়াদ, সেটা মোটামুটি নিশ্চিত। এর ফলে খুব দ্রুতই টি-টোয়েন্টিকে বিদায় বলতে পারেন তিনি।

রিয়াদের অবসর প্রশ্নে শান্তর জবাব, ‘এ ব্যাপারে আমরা ড্রেসিংরুমে কোনো আলোচনায় যাইনি। সামনের দিকে হবে কী না, এখন এই আলোচনায় যেতেও চাই না, কারণ সিরিজ শুরু হচ্ছে। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং হয়তো উনি নির্বাচকের সঙ্গে কথাও বলবেন, এ বিষয়ে আমি খুব একটা পরিষ্কার না। কিন্তু আমার মনে হয় যে, অবশ্যই নির্বাচক ও বোর্ডের সঙ্গে একটা আলোচনা তো হবেই ‘

অবসরের বিষয়ে শান্ত ইঙ্গিত দিলেও এখনও কোনো কিছু জানাননি টেস্ট ক্রিকেট থেকে আগেই অবসর নেওয়া রিয়াদ। অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্সও মাহমুদউল্লাহর পক্ষে নেই। সর্বশেষ ৯ টি-টোয়েন্টি ম্যাচে সর্বোচ্চ ২৫ রানের বেশি করতে পারেননি তিনি। তাই ভারত সিরিজে নিজেকে ফের একবার প্রমাণের চেষ্টা করবেন রিয়াদ।

আরো পড়ুন :

বাংলাদেশ-ভারত প্রথম টি-টোয়েন্টি ঘিরে কঠোর বিধিনিষেধ

সাকিব-শিশিরের ব্যাংক হিসাব তলব

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মাহমুদউল্লাহর অবসরের গুঞ্জন, মুখ খুললেন শান্ত

আপডেট সময় ০২:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪