শিরোনাম :
হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ সৌদিতে হুথি হামলার শঙ্কায় আক্রান্ত এশিয়ান কাপ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী ৮০ লাখ টাকা ঘুষ চেয়ে দুদকের ফাঁদে লালবাগের সার্ভেয়ার আটক গ্রীষ্মের আগেই জাতীয় গ্রিডে আসছে ৩–৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

মেসি স্টাইলে ট্রফি উদযাপন করলেন কলকাতার ক্রিকেটাররা

আইপিএলের ১৭তম আসরের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে তৃতীয় শিরোপা জিতেছে কলকাতা নাইট রাইডার্স। বিসিসিআই কর্তাদের হাত থেকে শিরোপাজয়ী ট্রফি হাতে পেয়ে স্লো মোশনে সতীর্থদের দিকে এগিয়ে যান অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তারপর কাছে গিয়ে দুই হাত দিয়ে উঁচিয়ে ধরেন ট্রফিটা। দলের বাকি সদস্যরাও আইয়ারের সঙ্গে মেতে উঠেন উল্লাসে।

ঠিক এক বছর আগে এই দিনে অধরা ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতে একইভাবে উদযাপন করতে দেখা যায় আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসিকে। তার আগে ফিনালিসিমা ও কোপা আমেরিকার ট্রফি জিতেও একইভাবে কাপ নিয়ে উল্লাস করেছিলেন মেসি। তবে কাতারেরটাই সবার চোখে পড়েছে। তারপর থেকেই সবার মাঝে ছড়িয়ে গেছে এটা। পাড়ার লিগ, লিগস কাপ কিংবা যেকোনো টুর্নামেন্টেই এটা এখন সবাই অনুকরণ করে। ক্রিকেটেও পড়েছে এর ছায়া।

লিগ পর্বে শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্স সেরা সাফল্য নিয়ে আইপিএল শেষ করল। এবারের আসরের রানবন্যা বইয়ে দেওয়া সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হলো তারা। অপেক্ষা ফুরালো ১০ বছরের। ২০১২ ও ২০১৪ সালের পর তৃতীয় ট্রফি হাতে নিল কলকাতা। যৌথভাবে সবচেয়ে কম তিন ম্যাচ হেরে আইপিএল শেষ করলো দলটি। ২০০৮ সালে সমান সংখ্যক ম্যাচ হেরে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস।

দারুণ বোলিংয়ে হায়দরাবাদকে ১১৩ রানে অলআউট করে কলকাতা। তারপর ভেঙ্কটেশ আইয়ারের হাফ সেঞ্চুরিতে ৫৭ বল বাকি থাকতে তারা লক্ষ্যে পৌঁছে যায়। প্লে-অফ বা নকআউটে বলের হিসাবে এটাই আইপিএলের সবচেয়ে বড় জয়।

আরো পড়ুন : ব্যাটারদের ব্যর্থতায় যুক্তরাষ্ট্রের কাছে লজ্জার হার টাইগারদের

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সিরাজগঞ্জে ওয়ান হেলথ ডে উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইনি ও আনুপাতিক হতে হবে পুলিশের বলপ্রয়োগ: তথ্য উপদেষ্টা

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মেসি স্টাইলে ট্রফি উদযাপন করলেন কলকাতার ক্রিকেটাররা

আপডেট সময় ১০:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪