শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন আদানির একটি ইউনিট ২৩ দিন বন্ধ দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন মেধাবী ছাত্রীদের বাইসাইকেল নিজে চালিয়ে পরখ করলেন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর

সুযোগ দিলে বাংলাদেশি তরুণরা এগিয়ে যাবে, বিশ্বাস বিজয়ের

চলমান বিপিএলে ভালো ফর্মে আছে এনামুল হক বিজয়। তার নেতৃত্বে দুর্বার রাজশাহী দুর্বার গতিতে ছুটতে না পারলেও তিনি নিজের জায়গা থেকে চেষ্টা করছেন। একটি শতকসহ ৮ ইনিংসে ৩২৪ রান নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। সর্বশেষ ম্যাচে রাজশাহীর অধিনায়কত্ব দেওয়া হয় তাসকিন আহমেদকে। সেই ম্যাচেও দলের পক্ষে সর্বোচ্চ রান বিজয়ের।

অন্যান্য আসরের তুলনায় এবারের বিপিএলে বাংলাদেশি তারকারা আলো ছড়াচ্ছেন বেশি। বিজয় মনে করেন, বাইরের দেশে খেলার সুযোগ পেলে আরও ভালো করতেন বাংলাদেশের ক্রিকেটাররা। তার মতে, সুযোগ অভাবে পিছিয়ে আছে ক্রিকেটাররা।

বিজয় বলেন, ‘এবারের বিপিএলে দেশি ক্রিকেটাররা ভালো ক্রিকেট খেলছে। বেশিরভাগ বাংলাদেশি খেলোয়াড়েরা এই বিপিএল এবং তার আগের এনসিএল টি-টোয়েন্টিতে নিজেদের দক্ষতা দেখিয়েছে। কিন্তু আমাদের ছেলেরা বিদেশি লিগে খেলার তেমন সুযোগ পায় না। বাংলাদেশিরা ফ্র্যাঞ্চাইজি লিগে কম খেলে। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ বিশ্বজুড়ে কয়েকটি লিগে খেলেছেন। তাদের ছাড়া অন্যদের সুযোগ খুবই কম হয়েছে। শীর্ষ লিগে খেলার সুযোগ হলে নিজেকে প্রমাণ করার সুযোগ পাওয়া যাবে। প্রতিভার চেয়ে পারফর্মার বেশি গুরুত্বপূর্ণ।’

বিজয় কয়েকজন বাংলাদেশি ক্রিকেটারের নাম উল্লেখ করেন। তার কাছে এসব ক্রিকেটারকে সম্ভাবনাময় মনে হয়েছে। যারা বিদেশে খেলার সুযোগ পেলে নিজেদের আরও মেলে ধরতে পারবে। তাদের মধ্যে আছেন আফিফ হোসেন ধ্রুব, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, জাকির হাসান ও শামীম হোসেন পাটোয়ারী।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সুযোগ দিলে বাংলাদেশি তরুণরা এগিয়ে যাবে, বিশ্বাস বিজয়ের

আপডেট সময় ০৫:১৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫