শিরোনাম :
শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলের তাগিদ দিলেন রাষ্ট্রপতি ভিসা ব্যবস্থায় বড় বদল ভারতের রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে সাশ্রয়ী পণ্য বিক্রি করবে টিসিবি সরকার বিদেশি ৪ প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে  সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

২০২৬ ফিফা বিশ্বকাপের আয়োজক ছিল যুক্তরাষ্ট্র। সেই আসরের রেশ কাটতে না কাটতেই শুরু হতে যাচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। কিন্তু কাতারে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে না মার্কিন দল। নিরাপত্তা উদ্বেগ এবং দেশটির পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ সতর্কবার্তার কথা বিবেচনায় নিয়ে ছেলেদের এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন।
বুধবার (১১ নভেম্বর) খেলোয়াড়দের কাছে পাঠানো এক চিঠিতে সিদ্ধান্তটি জানায় ফেডারেশন। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা সেই চিঠিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি ও পররাষ্ট্র দপ্তরের সতর্কবার্তার প্রেক্ষাপটে টুর্নামেন্টের আগের অনুশীলন ক্যাম্প এবং মূল প্রতিযোগিতা, দুটোতেই অংশ নেওয়া বাতিল হয়েছে। চিঠিতে আরও বলা হয়েছে, খেলোয়াড় ও কর্মীদের নিরাপত্তা সব সময়ই সর্বোচ্চ অগ্রাধিকার।
চিঠিতে কাতারের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতার কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দেশটিতে থাকা মার্কিন দূতাবাসের কর্মী ও তাঁদের পরিবারের জন্য জারি করা বিশেষ নির্দেশনার কথাও এসেছে।
ফেডারেশন জানিয়েছে, সিদ্ধান্তের বিষয়টি গতকালই খেলোয়াড়দের ক্লাবগুলোকে জানানো হয়েছে। ফিফা আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া পর্যন্ত এ নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করতেও খেলোয়াড়দের অনুরোধ করা হয়েছে। রয়টার্স যোগাযোগ করলেও ফিফা তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
প্রেক্ষাপট
গত মাসে কাতারের জন্য ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করেছিল মার্কিন পররাষ্ট্র দপ্তর। সেখানে সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা বলে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণের সিদ্ধান্ত নতুন করে ভেবে দেখতে বলা হয়। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতিদের হামলার পর এই হালনাগাদ করা হয়।
আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হওয়ার কথা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। এবার অংশ নিচ্ছে ৪৮টি দল। ‘জে’ গ্রুপে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি। সূচি অনুযায়ী, ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করার কথা ছিল মার্কিন দলের।
গত বছরও কাতারেই হয়েছিল এই বিশ্বকাপ। সেবার শেষ ৩২ দলের পর্ব পর্যন্ত খেলেছিল যুক্তরাষ্ট্র। ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর এই প্রতিযোগিতার আয়োজক থাকছে কাতার।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কাতার বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

আপডেট সময় ০১:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬