শিরোনাম :
শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছাতে মানসিকতা বদলের তাগিদ দিলেন রাষ্ট্রপতি ভিসা ব্যবস্থায় বড় বদল ভারতের রমজানে প্রতিদিন ৫২০ ট্রাকে সাশ্রয়ী পণ্য বিক্রি করবে টিসিবি সরকার বিদেশি ৪ প্রতিষ্ঠান থেকে সরাসরি এলএনজি কিনবে  সাইবার সুরক্ষা আইনের সংশোধনীতেও মতপ্রকাশ নিয়ে উদ্বেগ, ১১ সুপারিশ এইচআরএসএসের সুষ্ঠু নির্বাচন না হলে দেশে আগুন জ্বলবে: স্পিকার ককটেল বিস্ফোরণে আতঙ্ক, ঢাবি ছাড়ছেন আট চীনা শিক্ষার্থী মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই

বাংলাদেশে প্রায় ২৫ হাজার কওমি মাদ্রাসায় আনুমানিক ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে। এসব বেসরকারি প্রতিষ্ঠানের অনেকগুলোতেই শিশুদের সুরক্ষায় কার্যকর নীতিমালা বা নির্যাতন ঠেকানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেই। অভিযোগ জানানোর পদ্ধতি একেক প্রতিষ্ঠানে একেক রকম, নজরদারিও দুর্বল। ফলে বিশেষ করে আবাসিক মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে থাকছে।

সম্প্রতি বিভিন্ন জেলায় ২০ জনের বেশি মাদ্রাসাশিক্ষার্থীর ওপর যৌন নির্যাতন, শারীরিক আঘাত ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এতে সুরক্ষাব্যবস্থার ঘাটতির বিষয়টি আবার সামনে এসেছে।

গাজীপুরের ঘটনা

গাজীপুরের একটি কওমি মাদ্রাসায় দুই বছর ধরে অনাবাসিক শিক্ষার্থী হিসেবে পড়ছিল আট বছর বয়সী আবু সুফিয়ান (ছদ্মনাম)। এক শিক্ষকের কথায় রাজি হয়ে গত ৭ অক্টোবর তার বাবা-মা তাকে মাদ্রাসার আবাসিক বিভাগে ভর্তি করান।

চার দিন পর অসুস্থ অবস্থায় সে বাড়ি ফেরে। শরীরে জ্বর ছিল, কিছু গিলতেও কষ্ট হচ্ছিল। শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্নও ছিল।

সুফিয়ান মাকে জানায়, রাতে কার্টুন দেখানোর কথা বলে ওই শিক্ষক তার হাতে মোবাইল ফোন ধরিয়ে দিতেন। এরপর স্টোর রুমের মতো একটি জায়গায় টানা তিন রাত তাকে যৌন নির্যাতন করা হয়। সে সময় আবাসিক ভবনের সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছিল। কাউকে বললে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছিল বলে সে জানায়।

সুফিয়ানের মা বলেন, ‘ছেলেটা শুধু বলেছিল, “উনি খারাপ কিছু করেছেন”।’

পরে শিশুটির বাবা-মা মাদ্রাসার প্রতিষ্ঠাতার কাছে যান, যিনি ‘বড় হুজুর’ নামে পরিচিত। সেখানে তারা জানতে পারেন, ওই শিক্ষকের বিরুদ্ধে কয়েক মাস ধরে আরও অন্তত চার শিশুকে নির্যাতনের অভিযোগ রয়েছে। বড় হুজুর তাদের জানান, রাতে সিসিটিভি ক্যামেরা বন্ধ থাকে। প্রতিষ্ঠানের সুনামের কথা বলে তিনি বিষয়টি চেপে যেতে অনুরোধ করেন। অভিযোগ আছে, অভিযুক্ত শিক্ষককে পালাতেও তিনি সহায়তা করেছেন।

নির্যাতিত শিশুদের পরিবারের চাপের মুখে পুলিশ বড় হুজুর ও অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে। মামলার তদন্ত কর্মকর্তা গাছা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, জিজ্ঞাসাবাদে ওই শিক্ষক অন্তত দুই শিশুকে যৌন নির্যাতনের কথা স্বীকার করেছেন।

অন্য জেলার চিত্র

নেত্রকোণার একটি কওমি মাদ্রাসার শিক্ষার্থী ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। অভিযোগ ওঠে শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর বিরুদ্ধে। ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে তার ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। গতকাল বুধবার একটি ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন।

গত মাসে বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগে ছয়জন মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গীতে সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়। জনরোষের মধ্যে সাভার, কুষ্টিয়া ও পাবনায়ও যৌন অপরাধের অভিযোগে কয়েকজন গ্রেপ্তার হন।

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) শুধু অক্টোবরেই মাদ্রাসায় নারী ও শিশুর ওপর সহিংসতার ২৯টি ঘটনা নথিভুক্ত করেছে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) অর্থায়নে পরিচালিত গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পিস অবজারভেটরির তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০২৫ সালের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ধর্ষণের ১০৮টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এর কয়েকটি ঘটেছে মাদ্রাসার আবাসিক ভবনে।

শৈশবে যৌন নির্যাতনের শিকার ব্যক্তিরা নাম প্রকাশ না করে অভিজ্ঞতা জানাতে পারেন, এমন একটি অনলাইন প্ল্যাটফর্ম ‘আওয়াজ ডটবিডি’। গত দুই মাসে সেখানে কওমি মাদ্রাসাসংশ্লিষ্ট অন্তত ৪৫টি অভিযোগ এসেছে। বর্ণনায় আবাসিক ও অনাবাসিক দুই ধরনের মাদ্রাসাতেই একই রকম চিত্র পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, শিক্ষক ও সিনিয়র শিক্ষার্থীরা উপহার, টাকা ও ভয়ভীতি দেখিয়ে শিশুদের নির্যাতন করেছেন। সামাজিক লজ্জা, ভয় এবং গোপনে অভিযোগ জানানোর ব্যবস্থা না থাকায় অনেক ভুক্তভোগী কাউকে কিছু বলেননি।

নিয়োগ ও সুরক্ষায় ফাঁক

মূলধারার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের নির্দিষ্ট বিধি আছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আর বেসরকারি স্কুল-কলেজে চলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়ম। সেখানে যোগ্যতা যাচাই, পরীক্ষা এবং পুলিশের মাধ্যমে তথ্য যাচাইয়ের বিধান রয়েছে।

কওমি মাদ্রাসায় নিয়োগ মূলত প্রতিষ্ঠাতা, পরিচালক বা পরিচালনা কমিটির নিয়ন্ত্রণে। কয়েকজন শিক্ষক ও পরিচালক জানান, ব্যক্তিগত পরিচয়, স্থানীয় সুপারিশ ও মৌখিক সাক্ষাৎকারের ভিত্তিতেই সাধারণত শিক্ষক বাছাই হয়। জীবনবৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্র নেওয়া হয়, কখনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চারিত্রিক সনদও। তবে আগের কর্মস্থলের তথ্য যাচাই, অপরাধের অভিযোগ আছে কি না, কিংবা শিশুদের সঙ্গে কাজের উপযুক্ততা দেখার কোনো কার্যকর পদ্ধতি পুরো কওমি ব্যবস্থায় নেই।

সমস্যা কেবল নিয়োগে সীমাবদ্ধ নয়। শিশুসুরক্ষা নীতিমালা, নির্যাতনের ঘটনা জানানো বাধ্যতামূলক করা এবং স্বাধীন অভিযোগব্যবস্থা অধিকাংশ প্রতিষ্ঠানেই অনুপস্থিত। মূলধারার প্রতিষ্ঠানকে শিশু আইন, ২০১৩ ও জাতীয় শিশু নীতি, ২০১১ মানতে হয়, কিন্তু কওমি মাদ্রাসা সরাসরি সরকারি তদারকির বাইরে।

২০০৯ সালের ১৪ মে হাইকোর্ট এক নির্দেশনায় সব সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা ও অভিযোগ কমিটি গঠন বাধ্যতামূলক করেছিলেন। ২০১১ সালের জানুয়ারিতে আদালত শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধরনের শারীরিক ও মানসিক শাস্তিকে অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করেন। অথচ মাঠপর্যায়ের অনুসন্ধানে দেখা গেছে, কওমি মাদ্রাসায় এসব নির্দেশনা সম্পর্কে সচেতনতা ও বাস্তবায়ন খুবই সীমিত। নির্যাতনের অভিযোগ উঠলে প্রতিষ্ঠানের ভেতরেই তা মীমাংসার চেষ্টা হয়, এবং শিশুর নিরাপত্তার চেয়ে প্রতিষ্ঠানের স্বার্থ বেশি গুরুত্ব পায়।

এই প্রতিবেদক ২১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ভোলা, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও দিনাজপুরের আটটি কওমি মাদ্রাসার পরিচালক ও শিক্ষকের সঙ্গে কথা বলেছেন। কোথাও শিশুসুরক্ষায় লিখিত নীতিমালা পাওয়া যায়নি। বেশির ভাগ ২০০৯ সালের নির্দেশনার কথাই জানেন না। কেউ কেউ সাধারণ পরিচালনা কমিটির কথা বলেছেন, কিন্তু সেসব কমিটিতে অভিযোগ তদন্তের নির্দিষ্ট পদ্ধতি বা স্বাধীন তদারকি নেই।

গাজীপুরের ৭০ জন আবাসিক শিক্ষার্থীর একটি মাদ্রাসার পরিচালক মুফতি জাকির হোসেন বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। ঘুমানোর সময় শিক্ষার্থীদের বাতি জ্বালিয়ে রাখতে বলি।’

কিশোরগঞ্জের কাসেমুল উলুম কওমি মাদ্রাসার পরিচালক নোমান আহমেদ বলেন, ‘শিক্ষক প্রয়োজন হলে আমরা স্থানীয় বোর্ডের কাছে আবেদন করি। তারা সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী খুঁজে দিতে সহায়তা করে।’ তিনি আরও বলেন, ‘তবে বিভিন্ন জেলায় কোনো শিক্ষকের আগের কর্মস্থলের ইতিহাস বা তার বিরুদ্ধে আইনি অভিযোগ আছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করার ব্যবস্থা আমাদের নেই।’

বিশেষজ্ঞদের মত

‘শিশুরাই সব’-এর আহ্বায়ক লায়লা খন্দকার মনে করেন, আবাসিক প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু শিক্ষা ও মৌলিক যত্নে সীমাবদ্ধ নয়। তাঁর ভাষ্য, ‘শিশুদের জন্য নিরাপদ, গোপনীয়তা রক্ষা করে এমন এবং স্বাধীনভাবে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকতে হবে।’ তাঁর মতে, প্রতিটি প্রতিষ্ঠানে স্পষ্ট নীতিমালা, যথাযথ নিয়োগপ্রক্রিয়া, প্রশিক্ষিত কর্মী, স্বাধীন নজরদারি ও কার্যকর জবাবদিহি থাকা দরকার। তিনি বলেন, ‘নির্যাতনের ঘটনা ঘটার পর নয়, প্রতিরোধের ব্যবস্থা নিতে হবে তার আগেই।’

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনামের মতে, শুধু প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনার ওপর নির্ভর করে শিশুর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি বলেন, ‘একটি দেশে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এক ধরনের আইন থাকবে, আর অন্য প্রতিষ্ঠানগুলো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে থাকবে, এভাবে চলতে পারে না।’ তাঁর প্রস্তাব, সমাজের বিশ্বস্ত নারী-পুরুষ, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের দিয়ে মাদ্রাসা পরিদর্শনের ব্যবস্থা করা যেতে পারে।

কর্তৃপক্ষ যা বলছে

গত ১৪ জুলাই সংসদে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানান, দেশে ছয়টি স্বতন্ত্র পরীক্ষা বোর্ডের অধীনে প্রায় ২৫ হাজার কওমি মাদ্রাসা চলছে। তবে এগুলোর জন্য অভিন্ন প্রশাসনিক তদারকি ব্যবস্থা নেই।

কওমি মাদ্রাসার সমন্বয়ে ২০১৭ সালে গঠিত সংবিধিবদ্ধ সংস্থা আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ গত সেপ্টেম্বরে শিক্ষার্থীদের শারীরিক শাস্তি নিষিদ্ধ করেছে এবং সুরক্ষা কমিটি গঠনের নির্দেশ দিয়েছে। নির্দেশ না মানলে অধিভুক্তি স্থগিত হতে পারে বলেও সতর্ক করেছে সংস্থাটি।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি মুসলেহ উদ্দিন রাজু স্বীকার করেন, শিক্ষকদের তথ্য যাচাইয়ের জন্য বোর্ডগুলোর এখনো অভিন্ন ডিজিটাল তথ্যভান্ডার নেই, তবে শিক্ষক নিবন্ধন সফটওয়্যারের কাজ চলছে। আল-হাইআতুল উলয়ার সদস্য হিসেবে তিনি জানান, হাইকোর্টের নির্দেশনার আদলে সুরক্ষা কমিটি গঠনের ব্যবস্থা করা হয়েছে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব রাহাত মান্নান জানান, মন্ত্রণালয়ের সভাগুলোতে কওমি মাদ্রাসার প্রতিনিধিরা প্রায়ই উপস্থিত থাকেন না। সংস্কারের প্রশ্নে তিনি বলেন, ‘তাদের সঙ্গে আমাদের সরাসরি কোনো প্রাতিষ্ঠানিক সম্পর্ক নেই। তাহলে আমরা কী করতে পারি? কীভাবে সংস্কার করা হবে, তা নীতিনির্ধারকদেরই ঠিক করতে হবে।’

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ গত ২৪ অক্টোবর সাংবাদিকদের বলেন, সাম্প্রতিক ঘটনাগুলো ‘অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক’। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে যা যা প্রয়োজন, আমরা করব।’ তবে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তার বিস্তারিত জানাননি।

শিক্ষামন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এবং ধর্মমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে ই-মেইল, ফোন ও বার্তা পাঠানো হলেও তাঁরা সাড়া দেননি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

শ্রমিক অসন্তোষ: ২০৪ কারখানায় ছুটি, ৯টি অনির্দিষ্টকাল বন্ধ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বই ছাপাতে বাড়তি খরচ ২৩ কোটি টাকার বেশি

১২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মাদ্রাসায় শিশুরা ঝুঁকির মধ্যে, সুরক্ষায় কার্যকর নীতিমালা নেই

আপডেট সময় ০৩:৪৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬