আওয়ামী লীগকে বিক্ষোভ করতে দেওয়ার সুযোগ নেই : প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগকে দেশে বিক্ষোভ করতে দেওয়ার কোনো সুযোগ নেই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নষ্টের কোনো ধরনের প্রচেষ্টা বরদাশত করবে না অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘আওয়ামী লীগ তার বর্তমান রূপ অনুযায়ী একটি ফ্যাসিবাদী দল। এই ফ্যাসিবাদী দলকে বাংলাদেশে বিক্ষোভ করতে দেওয়ার কোনো সুযোগ নেই। গণহত্যাকারী ও স্বৈরশাসক শেখ হাসিনার নির্দেশে কেউ বিক্ষোভ, সমাবেশ ও মিছিল করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্ণ শক্তি দিয়ে মোকাবিলা করবে। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা বা দেশের আইনশৃঙ্খলা ভঙ্গের কোনো প্রচেষ্টাকে বরদাশত করবে না।’

গত শুক্রবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে আগামী রোববার (১০ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর জিরো পয়েন্টে শহীদ নূর হোসেন চত্বরে গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। পরে এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক এমন স্ট্যাটাস দিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এর মধ্য দিয়ে পতন ঘটে ১৫ বছরের আওয়ামী স্বৈরশাসনের।

আরো পড়ুন : নিষিদ্ধ সংগঠন ও গণহত্যার আসামিদের প্রচারণার সুযোগ করে দিলে ব্যবস্থা: উপদেষ্টা নাহিদ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আওয়ামী লীগকে বিক্ষোভ করতে দেওয়ার সুযোগ নেই : প্রেস সচিব

আপডেট সময় ০৬:০১:০৬ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪