আবারও বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, প্রশাসনের সর্বস্তরে সংশোধন না হলে আবারও বিপ্লব হতে পারে। এবারের বিপ্লবে তেমন কিছু হয়নি কিন্তু ফের বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ শঙ্কা প্রকাশ করেন।

আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, এখন কিন্তু মানুষ আর আগের মতো নাই। কোথাও কিছু ঘটলে সঙ্গে সঙ্গে মানুষ ঘিরে ফেলে। মানুষের ভাবনা, আইনের অপেক্ষায় বসে থাকলে হবে না। আমার ব্যবস্থা আমাকে নিতে হবে। মানুষ যাতে আইন নিজের হাতে তুলে না নেয় সেটা আমাদের চেষ্টা করতে হবে।

তিনি বলেন, ক্যাডার বৈষম্যটা আমাদের বিষয়বস্তু না। কিন্তু তাই বলে তো চোখ-কান বন্ধ করে রাখবো বিষয়টা এমন না। তারা যখন আমাদের সঙ্গে আলোচনা করবে কিছু হয়তো মতামত দিতে পারি সরকারকে। ক্ষমতাটা আমাদের নয়, ক্ষমতাটা রাষ্ট্রের। এ ক্ষমতা যদি আমার ক্ষমতা দেখাতে ব্যবহার করি তাহলে তো রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। সরকারি কর্মকর্তাদের পদোন্নতিতে রাজনৈতিক বিবেচনার প্রশ্নে জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধান আরও বলেন, এটা ঠিক না। আমি তো বিভিন্ন সরকারের আমলে চাকরি করেছি। আমি কোনোদিন কোনো কিছুতে কম্প্রোমাইজ করিনি। আমি তো সচিবও হয়েছি। প্রশাসন ক্যাডারে ঢুকেই যদি মনে করেন আমি সচিব হবো, সেটা তো ভুল। আমি শক্তভাবে না বলেছি। প্রয়োজনে ওএসডি করে দেন তবুও কম্প্রোমাইজ করতে পারবো না।

এসময় উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান, কমিশনের সদস্য ও স্বাস্থ্য ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর ডা. সৈয়দা শাহীনা সোবহান, ছাত্র প্রতিনিধি ও কমিশনের সদস্য মেহেদী হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, রাজশাহী রেঞ্জের ডিআইজি আলমগীর রহমান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, রাজশাহীর পুলিশ সুপার আনিসুজ্জামান প্রমুখ ।

জেল থেকে বেরিয়ে ফের গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আবারও বিপ্লব হলে সেটা হবে ভয়াবহ: জনপ্রশাসন কমিশন প্রধান

আপডেট সময় ১১:১৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪