উপদেষ্টা হিসেবে ব্যর্থ হব না : ড. সালেহউদ্দিন

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, গভর্নর হিসেবে ব্যর্থ হয়নি, উপদেষ্টা হিসেবেও ব্যর্থ হব না। দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাব, এটাই বড় চ্যালেঞ্জ।

আজ শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্যাংকিং অ্যালমানাকের সপ্তম সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন ড. সালেহউদ্দিন।

অর্থ উপদেষ্টার বলেন, ব্যবসায়ী সমাজের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সহজ নয়। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশের ব্যাংকিং ব্যবস্থা এখন অনেকটাই স্থিতিশীল অবস্থায় আছে। তবে বর্তমান বাস্তবতায় ব্যাংক ঋণের সুদহার এখনই কমানো সহজ নয়।

এই অনুষ্ঠানে ব্যাংকাররা ব্যাংকিং ব্যবস্থার বেহাল দশার জন্য বিগত সময়ে বাছ-বিচার ছাড়াই লাইসেন্স দেওয়াকে দায়ী করেন।

এ ছাড়া ভঙ্গুর অবস্থা থেকে অর্থনীতির উন্নতি হলেও সন্তোষজনক পরিস্থিতিতে আসেনি বলে মন্তব্য করেন সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

উপদেষ্টা হিসেবে ব্যর্থ হব না : ড. সালেহউদ্দিন

আপডেট সময় ০৮:০১:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬