শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

রেল, বিদ্যুৎ সহ ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকার অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ে ১৩টি প্রকল্প অনুমোদন দিয়েছে। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পে সম্মতি মেলে।

অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা। প্রকল্প ঋণ থেকে আসবে ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা, আর বাকি ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা জোগাবে সংশ্লিষ্ট সংস্থাগুলো। এই ১৩টির মধ্যে ১০টি নতুন প্রকল্প। দুটি প্রকল্পের ব্যয় সংশোধন করা হয়েছে, আর একটির মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, শিল্প, বস্ত্র ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

সবচেয়ে বড় ব্যয় নগর অবকাঠামোয়

এবারের অনুমোদনের তালিকায় সবচেয়ে বেশি অঙ্কের ব্যয় ধরা হয়েছে গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে। প্রকল্পটির ব্যয় ১ হাজার ৩১০ কোটি ৪০ লাখ টাকা বাড়িয়ে মোট ৭ হাজার ৩৯ কোটি ৩০ লাখ টাকা করা হয়েছে। শুরুতে এর ব্যয় ছিল ৩ হাজার ৪৬৫ কোটি ৫০ লাখ টাকা। পরে প্রথম সংশোধনে তা বেড়ে হয় ৪ হাজার ৪১৮ কোটি ৫০ লাখ টাকা, আর পরবর্তী সংশোধনে ৫ হাজার ৭২৮ কোটি ৯০ লাখ টাকা। এই পুরো অর্থ আসবে সরকারি তহবিল থেকে।

সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেওয়া হয়েছে ৩ হাজার ৭৬৭ কোটি ৫০ লাখ টাকার নতুন প্রকল্প। এর পুরো ব্যয় মেটাবে সরকার। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুন পর্যন্ত এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

রেল, বিদ্যুৎ ও সিটি করপোরেশন

বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ কেনার প্রকল্প অনুমোদন পেয়েছে। এতে ব্যয় হবে ২ হাজার ৭৬৯ কোটি ৮৬ লাখ টাকা। এর মধ্যে ৮১১ কোটি ৩৮ লাখ টাকা সরকারের নিজস্ব অর্থ, আর ১ হাজার ৯৫৮ কোটি ৪৮ লাখ টাকা প্রকল্প ঋণ। ২০২৬ সালের জুলাই থেকে ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা।

রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্পও এই তালিকায় আছে। এর ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৯৮ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকা। প্রকল্প ঋণ ও অনুদান থেকে আসবে ২ হাজার ১২৩ কোটি ৩৬ লাখ ৭৪ হাজার টাকা, বাকি ৩৭৪ কোটি ৭১ লাখ ১৯ হাজার টাকা দেবে সংশ্লিষ্ট সংস্থা। বাস্তবায়নের সময় ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ২০২৯ সালের মার্চ।

গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে রাস্তা, নর্দমা ও ফুটপাত নির্মাণে অনুমোদন মিলেছে ২ হাজার ৫৮৬ কোটি ৯৯ লাখ টাকার প্রকল্পের। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ১৯৮ কোটি ৯৪ লাখ ১৫ হাজার টাকা, আর সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে আসবে ৩৮৮ কোটি ৪ লাখ ৮৫ হাজার টাকা। কাজ চলবে ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডে সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে ৭৮৪ কোটি ৪৯ লাখ ৮৭ হাজার টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। সরকার দেবে ৫৪৯ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকা, আর ডিএসসিসি দেবে ২৩৫ কোটি ৩৪ লাখ ৯৭ হাজার টাকা। এর বাস্তবায়নকালও ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৯ সালের সেপ্টেম্বর।

রংপুর সিটি করপোরেশনের জন্য অনুমোদন পেয়েছে দুটি প্রকল্প। প্রথমটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৬০২ কোটি ৭৯ লাখ ৩ হাজার টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন ১ হাজার ১২১ কোটি ৯৫ লাখ ৩২ হাজার টাকা, আর সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৮০ কোটি ৮৩ লাখ ৭১ হাজার টাকা। দ্বিতীয়টি ক্ষতিগ্রস্ত রাস্তা পুনর্বাসনের প্রকল্প, যার ব্যয় ২১০ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা। এর ১৬৮ কোটি ৩৯ লাখ ৪২ হাজার টাকা আসবে সরকারের কাছ থেকে এবং ৪২ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকা সিটি করপোরেশনের নিজস্ব তহবিল থেকে। দুটি প্রকল্পের কাজই ২০২৬ সালের অক্টোবর থেকে শুরু হবে। প্রথমটি শেষ হবে ২০২৯ সালের সেপ্টেম্বরে, দ্বিতীয়টি ২০২৮ সালের সেপ্টেম্বরে।

জলযান, সেতু, সড়ক ও অন্যান্য

বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণের প্রকল্পে তৃতীয় সংশোধন অনুমোদন পেয়েছে। এতে ব্যয় ৭৭ কোটি ২৩ লাখ টাকা বেড়ে মোট দাঁড়িয়েছে ২ হাজার ১৬৮ কোটি ৮৮ লাখ টাকায়। এর মধ্যে সরকারি অর্থায়ন ২ হাজার ৬০ কোটি ৪৪ লাখ টাকা, আর সংস্থার নিজস্ব তহবিল ১০৮ কোটি ৪৪ লাখ টাকা। প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০২৭ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবন ব্যবহারের উপযোগী করে তুলতে সংস্কার ও আধুনিকায়নের জন্য ২১১ কোটি ৩০ লাখ টাকার নতুন প্রকল্প অনুমোদন পেয়েছে। পুরো অর্থ আসবে সরকারি তহবিল থেকে। কাজ চলবে ২০২৬ সালের জুলাই থেকে ২০২৮ সালের জুন পর্যন্ত।

পঞ্চগড়ের ভজনপুর থেকে পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণে ২০৩ কোটি ৫২ লাখ ৬৬ হাজার টাকার প্রকল্প অনুমোদন করা হয়েছে। সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০৩০ সালের জুনের মধ্যে এটি বাস্তবায়নের কথা।

থানচি-রিমাকরি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের সংশোধনীও এবার অনুমোদিত হয়েছে। এতে ৩৬ কোটি ৫০ লাখ ৩২ হাজার টাকা ব্যয় বেড়ে মোট ব্যয় হয়েছে ৯২৬ কোটি ১২ লাখ ৩২ হাজার টাকা। প্রকল্পটির মূল ব্যয় ছিল ৪৬৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার টাকা, প্রথম সংশোধনে তা হয় ৮৫৩ কোটি ১২ লাখ টাকা, পরের সংশোধনে ৮৮৯ কোটি ৬২ লাখ ৩২ হাজার টাকা। চতুর্থবারের মতো মেয়াদ বাড়িয়ে প্রকল্পটির সময়সীমা ২০২৮ সালের জুন পর্যন্ত করা হয়েছে।

সমবায়ের মাধ্যমে নারীদের দক্ষতা বাড়ানো ও উদ্যোক্তা তৈরির জন্য ১৮৪ কোটি ৮৮ লাখ ৩৫ হাজার টাকার একটি নতুন প্রকল্প অনুমোদিত হয়েছে। এর পুরো ব্যয় সরকারি তহবিল থেকে মেটানো হবে। বাস্তবায়নকাল ২০২৬ সালের এপ্রিল থেকে ২০২৯ সালের ডিসেম্বর।

সভায় আরও জানানো হয়, ৫০ কোটি টাকার কম ব্যয়ের একটি প্রকল্প পরিকল্পনা মন্ত্রীর মাধ্যমে আগেই অনুমোদিত হয়েছে। জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল ও খাড়োয়া খাল পুনঃখননের এই প্রকল্পের বিষয়ে একনেককে অবহিত করা হয়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রেল, বিদ্যুৎ সহ ১৩ প্রকল্পে ১৬ হাজার কোটি টাকার অনুমোদন

আপডেট সময় ০৪:৫২:১৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬