শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

‘এমন বাংলাদেশ করতে যাচ্ছি যেন আমরা এক পরিবার :ড. মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এমন বাংলাদেশ করতে যাচ্ছি যেন আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। এখানে পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশি। এটাই আমরা নিশ্চিত করতে চাই।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা সেখানে আমরা বিবেচিত মুসলমান হিসেবে নয়, হিন্দু হিসেবে নয়, বৌদ্ধ হিসেবে নয় মানুষ হিসেবে। আমরা চাই আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক।

তিনি বলেন, সব সমস্যার গোড়া হলো আমরা যতো প্রাতিষ্ঠানিক কাঠামো গড়েছি, সবগুলো পঁচে গেছে। এই কারণে গোলমালগুলো হচ্ছে। তাই প্রাতিষ্ঠানিক কাঠামো ঠিক করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত করা হলে কে বিচার পাবে না বলেন।

অধিকার সবার সমান, এদেশের মানুষ হিসেবে অধিকার আদায়ের জন্য সবাইকে এক কাতারে সোচ্চার হওয়ার আহ্বান জানান ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, আমাদের মূল কাজ অধিকার আদায় করা, মূলত সেখানে যেতে হবে। আমার অনুরোধ থাকবে, আপনারা কোনো দলাদলির মধ্যে চলে যাবেন না। দলাদলি হলেই মারামারি কাটাকাটি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন যে, আমাদের আইনের অধিকার দিতে হবে। আমরা এক মানুষ। অধিকারের মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

‘এমন বাংলাদেশ করতে যাচ্ছি যেন আমরা এক পরিবার :ড. মুহাম্মদ ইউনূস

আপডেট সময় ০২:৪৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪