শিরোনাম :
বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ

কারাগারেও পান্তা-ইলিশ; স্টাফ-বন্দি মিলে নববর্ষ উদযাপন

স্বৈরাচার ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে ভয়-শঙ্কা কাটিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে এবারের বর্ষবরণ। শুধুমাত্র রাজধানীর শাহবাগ, ঢাবি ক্যাম্পাস বা রমনা পার্ক নয়, এবারের বর্ষবরণ হয়েছে সারাদেশের সকল কারাগারেও। আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে দেশের ৬৮টি কারাগারে বন্দিদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ।

বর্ষবরণ উৎসবকে সবার মাঝে ছড়িয়ে দিতে সারাদেশের কারাগারে পান্তা-ইলিশসহ বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। কারাগারের স্টাফ ও কয়েদিরা মিলেমিশে আল্পনা ও র্যা লি করে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এ বিষয়ে সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ বলেন, ‘নববর্ষকে সবার মাঝে ছড়িয়ে দিতে উৎসবমুখর পরিবেশে দেশের ৬৮টি কারাগারেও পালিত হয়েছে বর্ষবরণ। এবার কারাগারে দুই বেলা বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সকালে পান্তা-ইলিশের ব্যবস্থা করা হয়। দুপুরের খাবারে পোলাও, মুরগির মাংস, ডাল, পান-সুপারি, মিষ্টি, কোল্ড ড্রিংকস দেওয়া হয়। সারাদেশের ৬৮টি কারাগারে ৬৭ হাজার ৭শ ৯ জন বন্দি রয়েছে। সবার জন্য একই খাবারের আয়োজন করা হয়।‘

সহকারী কারা মহাপরিদর্শক আরও বলেন, ’ঢাকা কেন্দ্রীয় কারাগারে সকাল বেলা আসামিরা আলপনা আঁকে। এরপর কারাগারের জেল সুপারের নেতৃত্বে স্টাফরা র্যা লি বের করেন। পহেলা বৈশাখ ঘিরে কারাগারের ভেতর বন্দিদের বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। শিল্পী কোনাল গান পরিবেশন করবেন। এতে কারাবন্দি শিল্পীদের পাশাপাশি বাইরের সংগীত শিল্পীও রাখা হয়েছে।’

এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুরাইয়া আক্তার বলেন, ’কারাগারের মেয়ে স্টাফরা সবাই শাড়ি পরে। ছেলেরা পাঞ্জাবি-পায়জামা পরে। সবাই মিলে কারাগারের ভেতরে র‌্যালির আয়োজন করা হয়। বন্দি ও স্টাফরা মিলে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এটি আসামিদের মধ্যে মানসিক শক্তি যোগায়।’

এর আগে গত ১০ এপ্রিল কারা অধিদপ্তর থেকে পাঠানো এক পত্রে দেশের বিভিন্ন কারাগারে বাংলা নববর্ষ পালনের নির্দেশনা দেওয়া হয়। কারা অধিদপ্তরের প্রত্যেক বিভাগের কারা উপমহাপরিদর্শক বরাবর দেওয়া এ পত্রে নববর্ষ উদযাপন উপলক্ষে বন্দিদের জন্য উন্নতমানের খাবারের ব্যবস্থা করার কথাও বলা হয়।

ফ্যাসিবাদ অবসানের আহ্বানে শেষ হলো আনন্দ শোভাযাত্রা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের উড়োজাহাজ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কারাগারেও পান্তা-ইলিশ; স্টাফ-বন্দি মিলে নববর্ষ উদযাপন

আপডেট সময় ০৫:৩৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫