ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’, 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেছেন, আগামী মাস ফেব্রুয়ারি থেকে এই অধিদপ্তর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের তিন উপদেষ্টার সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান নাহিদ ইসলাম।

তিনি বলেন, শহীদ পরিবার ও আহতদের এই অধিদপ্তরের আজীবন সহায়তা ও পুনর্বাসন করা হবে। এর মধ্যে ৮২৬ শহীদ পরিবার ও ১১ হাজার আহত তালিকাভুক্ত হয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তালিকাভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। এরপর আর আবেদন নেওয়া হবে না।

তথ্য উপদেষ্টা জানান, শহীদ পরিবার ও আহতদের জন্য ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে এই অর্থ সহায়তা দেওয়া শুরু হবে। বাকি টাকা জুনের মধ্যে দেওয়া হবে।

আগের ঘোষণা অনুযায়ী, শহীদ পরিবার ৩০ লাখ টাকা পাবে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে ১০ লাখ টাকা এফডিআর হিসেবে থাকবে, যা পরিবার ৫ বছর পর থেকে খরচ করতে পারবেন। এছাড়াও আহতদের মধ্যে সর্বোচ্চ ৫ লাখ টাকা দেওয়া হবে। প্রতিমাসে শহীদ পরিবার ও আহতরা মাসিক ভাতা পাবেন বলেও জানান তিনি।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর’, 

আপডেট সময় ১২:০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫