শিরোনাম :

ইরানের ভেতরে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা শনাক্ত

ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি/ এক্স (পূর্বে টুইটার) থেকে সংগৃহীত ছবি

ইরানের অভ্যন্তরে বিভিন্ন প্রদেশে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা ও ড্রোন বহনকারী যানবাহন শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানি পুলিশের মুখপাত্র সাঈদ মন্তাজেরোলমাহদি। ইরানের লেবার নিউজের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তি সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ইসরায়েলের ১৪টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এদিকে, কিছুক্ষণের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একটি টেলিভিশন ভাষণ সম্প্রচারিত হতে যাচ্ছে বলে জানিয়েছে দেশটির আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম জানিয়েছে, ভাষণটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে’ প্রচারিত হতে যাচ্ছে, তবে ঠিক কখন ও কী বিষয় নিয়ে খামেনি কথা বলবেন, তা এখনো স্পষ্ট নয়।

খামেনির সর্বশেষ প্রকাশ্য বক্তব্য এসেছিল শুক্রবার (১৩ জুন), যখন ইসরায়েল ইরানে হামলা শুরু করে ও তাতে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। এরপর কয়েকদিন তিনি চুপ ছিলেন। আজকের এই ভাষণ ঘিরে দেশজুড়ে রাজনৈতিক মহলে তীব্র আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ভাষণে খামেনি হয়তো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দেবেন ও ইরানের সামরিক প্রস্তুতি ও প্রতিরোধ কৌশল তুলে ধরবেন। কিংবা পরমাণু কর্মসূচি নিয়ে নীতিগত অবস্থান স্পষ্ট করবেন।

খামেনির বক্তব্যকে ঘিরে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক পর্যায়েও দৃষ্টি নিবদ্ধ হয়েছে। এটি কেবল একজন নেতার ভাষণ নয়, বরং সম্ভাব্য যুদ্ধের গতিপথ কী হবে, তা নির্দেশ করতে পারে।

সূত্র: আল জাজিরা

ইরান আত্মসমর্পণ করে না; শাস্তি পেতে হবে ইসরায়েলকে : খামেনি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ইরানের ভেতরে ‘শত্রুপক্ষের’ ড্রোন তৈরির কারখানা শনাক্ত

আপডেট সময় ০৬:৩৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫