খামেনির বিরুদ্ধে ইরানি নির্মাতার বিস্ফোরক বক্তব্য

বিশ্বখ্যাত ইরানি চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহি। ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষিতে এক বিস্ফোরক বার্তা দিয়েছেন তিনি। কান চলচ্চিত্র উৎসবে সদ্য পুরস্কারজয়ী এই নির্মাতা ইনস্টাগ্রামে দেওয়া এক দীর্ঘ পোস্টে ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির বিরুদ্ধেও পরোক্ষভাবে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, ‘ইরানের শাসনব্যবস্থা বিলুপ্ত করে জনগণের জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক সরকার গঠন করা এখন সময়ের দাবি।’

পানাহির এই বার্তাটি এসেছে এমন সময় যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি উত্তপ্ত এবং ইরান-ইসরায়েল দুই দেশই পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে।

‘আমার কোনো সন্দেহ নেই এবং আমি স্পষ্টভাবে আবার বলছি আমার মাতৃভূমি ইরানের ওপর কোনো হামলা আমি সমর্থন করি না। ইসরায়েল ইরানের ভূখণ্ড লঙ্ঘন করেছে এবং আন্তর্জাতিক আদালতে তাদের যুদ্ধ আক্রমণের দায়ে বিচারের মুখোমুখি করা উচিত’- এমন মন্তব্যও করেছেন জাফর পানাহি।

তিনি আরও বলেন, ‘এই অবস্থান নেওয়ার অর্থ এটা নয় যে আমি ইসলামী প্রজাতন্ত্রের চার দশকের দুর্নীতি, নিপীড়ন, দমন-পীড়ন, অপারদর্শিতা এবং ব্যর্থতাকে উপেক্ষা করছি। এই সরকার দেশে শাসন চালানোর মতো ক্ষমতা, ইচ্ছা কিংবা বৈধতা- কোনোটিই রাখে না। এই শাসনের অধীনে থাকা মানেই পতনের ধারাবাহিকতা এবং নিপীড়নের অব্যাহত উপস্থিতি।’

পানাহি দাবি করেন, এই যুদ্ধে উভয় পক্ষের সাধারণ মানুষ মারা যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে বসবাসযোগ্য অবকাঠামো। তাই জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি দুই দেশের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার জন্য শক্ত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তার ভাষ্য, ‘ইরানের উপর এমন হামলা দেখার পরও নীরবতা ও নিষ্ক্রিয়তা মানেই এই অপরাধে অংশগ্রহণ করা।’

চলচ্চিত্র নির্মাণে নিষেধাজ্ঞা, কারাবরণ এবং ১৪ বছর দেশত্যাগে নিষেধাজ্ঞা কাটিয়ে জাফর পানাহি সম্প্রতি ইরান ত্যাগ করে অস্ট্রেলিয়ায় গেছেন। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে তিনি তার নতুন ছবি ‘ইট ওয়াজ জাস্ট এন এক্সিডেন্ট’-এর জন্য শীর্ষ পুরস্কার জিতেছেন। ছবিটিতে দেখা যায় একদল প্রাক্তন রাজনৈতিক বন্দি সেই ব্যক্তিকে অপহরণ করে যাকে তারা তাদের প্রাক্তন নির্যাতক বলে মনে করে।

ডিভোর্স হলেই মেয়েরা স্বামীর অর্ধেক টাকা নিয়ে নেয় : সালমান খান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

খামেনির বিরুদ্ধে ইরানি নির্মাতার বিস্ফোরক বক্তব্য

আপডেট সময় ০৮:২৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫