শিরোনাম :

মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৮ ডিসেম্বর। একই দিনে, অভিন্ন প্রশ্নপত্রে নেওয়া হবে এমবিবিএস ও বিডিএস কোর্সের পরীক্ষা। মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে জীববিজ্ঞান।

বুধবার (২৫ নভেম্বর) রাতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। এইচএসসির পাঠ্যসূচি অনুযায়ী প্রশ্ন থাকবে ১০০টি, প্রতিটির মান এক নম্বর।

বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

জীববিজ্ঞানে ৩০, রসায়নে ২৫, পদার্থবিজ্ঞানে ১৫ ও ইংরেজিতে ১৫ নম্বর রাখা হয়েছে। বাকি ১৫ নম্বর থাকবে সাধারণ জ্ঞান, পেশাগত প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়নে।

নেগেটিভ মার্কিং ও পাস নম্বর

প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। পাস নম্বর ৪০। বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, জাতীয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ না হলে দেশের কোনো সরকারি বা বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ মিলবে না।

আবেদনের সময়সীমা

ইতিমধ্যে ভর্তির আবেদন শুরু হয়েছে। ভর্তিচ্ছুরা আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৪ থেকে ১৭ ডিসেম্বরের মধ্যে প্রবেশপত্র ডাউনলোড করে রঙিন প্রিন্ট নেওয়া যাবে।

সূত্র: স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভর্তি বিজ্ঞপ্তি

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রশাসনে বদলি ও পদায়নে লটারি

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর

আপডেট সময় ০২:০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬