শিরোনাম :
প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী  মেডিকেল-ডেন্টালে ভর্তির লড়াই ১৮ ডিসেম্বর মামলার জালে সরকারি ছয় ব্যাংকের ১.৭৪ লাখ কোটি টাকা রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের ভয়াবহ হামলা বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ইউএনডিপি মিয়ানমার হয়ে চীনে পৌঁছাতে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের বাংলাদেশসহ ১৬ দেশের পণ্যে নতুন শুল্কের প্রস্তাব দিতে পারে যুক্তরাষ্ট্র অবস্থান হারাল ভারত, বাংলাদেশ কী জায়গা পাবে সন্ত্রাসী গোষ্ঠী আ.লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বিনিয়োগে স্থবিরতা; অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়

প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী 

দেশের প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়াতে আধুনিক প্রযুক্তি, উন্নত জাতের পশুপাখি পালন, কৃত্রিম প্রজনন, টিকাদান এবং খাদ্য ও খামার ব্যবস্থাপনার উন্নয়নে জোর দেওয়া হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুষ্টি ও অর্থনীতির সূত্র

প্রধানমন্ত্রী বলেন, মানুষের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিজস্ব উৎপাদনে পুষ্টির চাহিদা মেটানো এবং সেই উৎপাদনকে শিল্পে রূপ দেওয়া গেলে স্বনির্ভর ও সমৃদ্ধ অর্থনীতি গড়া কঠিন হবে না। এর জন্য দরকার সদিচ্ছা, সুস্থ পরিকল্পনা ও তার যথাযথ বাস্তবায়ন।

তাঁর ভাষ্য, পুষ্টিতে শক্তিশালী প্রজন্মের শেখার সক্ষমতা, কর্মদক্ষতা ও উদ্ভাবনী শক্তি বেশি বিকশিত হয়। গত চার দশকে যেসব দেশ জনগণের পুষ্টি নিশ্চিত করতে পেরেছে, সেখানকার মানুষের শারীরিক সক্ষমতার পাশাপাশি বুদ্ধিবৃত্তিক ও অন্যান্য ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

প্রধানমন্ত্রী জানান, আত্মনির্ভরশীল ও মেধাসমৃদ্ধ জাতি গঠনে পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে, আর এ ক্ষেত্রে প্রাণিজ আমিষ অন্যতম পূর্বশর্ত। বর্তমানে দেশের মানুষের গ্রহণ করা প্রাণিজ আমিষের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।

সংখ্যায় প্রাণিসম্পদ খাত

প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, চলতি অর্থবছরে স্থির মূল্যে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে খাতটি থেকে আয় হয়েছে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি আরও জানান, দেশে বাণিজ্যিক ও প্রান্তিক পর্যায়ে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে, যেখানে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রায় ৬০ লাখ মানুষ, যাঁদের প্রায় ৪০ শতাংশ নারী। বেসরকারি বিনিয়োগ প্রায় ৫০ হাজার কোটি টাকা। প্রায় ১৫ লাখ প্রান্তিক খামারি পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন।

রপ্তানির সম্ভাবনা ও রোগবালাই

প্রধানমন্ত্রীর মতে, খাতটি এখন শুধু গবাদিপশু ও হাঁস-মুরগি পালনে সীমাবদ্ধ নেই; এটি দ্রুত বাণিজ্যিক, পুষ্টি নিরাপদ ও রপ্তানিমুখী শিল্পে পরিণত হচ্ছে। স্বল্পমেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর সুযোগ আছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ ও বাচ্চা উৎপাদনে সক্ষম হয়েছে এবং উর্বর ডিম রপ্তানিও শুরু করেছে। ভবিষ্যতে আন্তর্জাতিক মানের হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্যের বাজার সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনার কথাও তিনি বলেন।

খাতটির বড় প্রতিবন্ধকতা হিসেবে রোগবালাইয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে এখন ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এ সক্ষমতা পর্যাপ্ত নয়, তাই আধুনিক ভ্যাকসিন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য খাদ্য নিরাপত্তা ও কোয়ারেন্টাইন মান কঠোরভাবে নিশ্চিত করতে হবে বলেও তিনি জোর দেন। এ লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্রাণিজ পণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র ও রোগমুক্ত অঞ্চল গড়ে তোলার কাজ চলছে।

উপকূলীয় অঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, এসব এলাকায় জেগে ওঠা নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার সুযোগ আছে। ভূমি মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় উদ্যোগ নিতে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।

প্রাণীর প্রতি মমত্ব

পোষা প্রাণীর অধিকার ও কল্যাণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রাণীদের ক্ষুধা-তৃষ্ণা, অস্বস্তি, ব্যথা ও আঘাত থেকে মুক্ত রাখা এবং স্বাভাবিক আচরণের সুযোগ দেওয়া জরুরি। ভয় ও মানসিক যন্ত্রণা থেকেও তাদের দূরে রাখতে হবে। পশুপাখির ওপর নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিবার থেকেই শিশু-কিশোরদের প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে শেখাতে হবে। যত্ন নিতে না পারলেও যেন কষ্ট দেওয়া না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি, ন্যায্যমূল্য ও প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার সর্বাত্মক উদ্যোগ নিচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। নীতিগত ও আর্থিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দিয়ে তিনি খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। প্রতিভাবান খামারি, উদ্যোক্তা ও গবেষকদের মেধা ও শ্রমে বাংলাদেশ অচিরেই বৈশ্বিক প্রাণিসম্পদ বাজারে নির্ভরযোগ্য ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে, এমন আশাবাদও ব্যক্ত করেন তিনি। পরে তিনি সপ্তাহটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা

এর আগে সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেন। জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। এরপর প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা ও উন্নয়ন এবং এ খাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার বিভিন্ন অবদান নিয়ে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

আট ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেন প্রধানমন্ত্রী। স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার ও রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, এ অর্জন অসামান্য অবদানের স্বীকৃতি এবং অন্যদের জন্য অনুপ্রেরণা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। বক্তব্য রাখেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি খায়রুল কবির খোকন এবং বাংলাদেশ ডেইরি এন্ড ফ্যাটেনিং ফার্মারস এসোসিয়েশনের (বিডিএফএফএ) সভাপতি মোহাম্মদ ইকবাল হোসাইন।

পরে প্রধানমন্ত্রী প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এবারের সপ্তাহের প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’। মন্ত্রণালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত তিন দিনের মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি ৬৪টি জেলা ও উপজেলা পর্যায়েও নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপিত হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী 

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিনিয়োগে স্থবিরতা; অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রাণিসম্পদকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী 

আপডেট সময় ০৩:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬