শিরোনাম :
ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা  বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

গত ১১ বছরে ১৮ হাজারের বেশি বাংলাদেশিকে আটক করেছে ভারত

গত ১১ বছরে ভারতের আন্তর্জাতিক সীমান্তগুলো দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে প্রায় ২৪ হাজার মানুষকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। এর মধ্যে এককভাবে বাংলাদেশ সীমান্তেই আটক হয়েছেন ১৮ হাজারেরও বেশি মানুষ।

গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভারতের লোকসভায় এক প্রশ্নের লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। খবর এনডিটিভির।

সরকারি তথ্য অনুযায়ী, ২০১৪ সাল থেকে ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও ভুটান সীমান্ত থেকে মোট ২৩ হাজার ৯২৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৮ হাজার ৮৫১ জন আটক হয়েছেন ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার। দেশটির সীমান্ত থেকে আটক হয়েছেন ১ হাজার ১৬৫ জন। এছাড়া পাকিস্তান সীমান্ত থেকে ৫৫৬ জন এবং নেপাল ও ভুটান সীমান্ত থেকে ২৩৪ জনকে আটক করার কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের প্রথম ১১ মাসেই ৩ হাজার ১২০ জন অনুপ্রবেশকারী ধরা পড়েছেন। যার মধ্যে ২ হাজার ৫৫৬ জনই বাংলাদেশ সীমান্তের। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, গত ১১ বছরে ভারতের উত্তর দিকের চীন সীমান্তে কোনো অনুপ্রবেশের ঘটনা নথিভুক্ত হয়নি।

তৃণমূল কংগ্রেসের দুই সংসদ সদস্যের প্রশ্নের জবাবে এই পরিসংখ্যান তুলে ধরে ভারত সরকার জানিয়েছে, বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ প্রায় শেষের পথে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গত ১১ বছরে ১৮ হাজারের বেশি বাংলাদেশিকে আটক করেছে ভারত

আপডেট সময় ১২:২৬:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫