গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৪৩৪ শিশু।

আজ রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে জানা গেছে, হাম এবং এর উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫২৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৮৬ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৪২ শিশু।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) আট হাজার ৬২২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৬৩ হাজার ৮১৩ শিশু।

আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৪ শিশুর ও আক্রান্ত ৩৬ হাজার ১৭৬ শিশু। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২৪ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান, ‘টার্গেট নয়’ বলল দুদক

১৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৪৩৪

আপডেট সময় ০৫:০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬