গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে একজন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন ও বাকি সাতজন এই রোগের উপসর্গ নিয়ে মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৬ এপ্রিল সকাল পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ হাজার ২৮ জনে। এর মধ্যে চার হাজার ৬০৩ জনের দেহে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত রোগী মিলিয়ে মোট ২১ হাজার ৪৩৪ জুন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ১৭ হাজার ৯৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪৩ জন এবং উপসর্গ নিয়ে ২১৬ জন প্রাণ হারিয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে এক হাজার ৪২১ জন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে, যাদের একটি বড় অংশই শিশু। হাসপাতালগুলোতে রোগীর ক্রমবর্ধমান চাপে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬