শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের চূড়ান্ত রিপোর্ট ডিসেম্বরের শুরুতে : ফলকার টুর্ক

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন, বাংলাদেশে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা তদন্তকারী জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে।

গতকাল বুধবার (৩০ অক্টোবর) ফলকার টুর্ক ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে এ কথা বলেন। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের কাজ এবং ঢাকায় উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে অবহিত করেন। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ সম্পর্কেও আলোচনা করেন।

ফলকার টুর্ক বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ঢাকায় তার উপস্থিতি আরও জোরালো করতে চায়।

অধ্যাপক ইউনূস বলেন, তাঁর সরকার আগের সরকারের ভুল এবং অপরাধগুলো পুনরাবৃত্তি করবে না।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিশেষ করে মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার নতুন রোহিঙ্গার আগমন নিয়েও আলোচনা করেন।

উভয় নেতা আঞ্চলিক সমস্যা দ্রুত ও টেকসই সমাধানের দিকে এগিয়ে নিতে আসিয়ানের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা থাকা উচিত: যুক্তরাষ্ট্র

রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের চূড়ান্ত রিপোর্ট ডিসেম্বরের শুরুতে : ফলকার টুর্ক

আপডেট সময় ১০:৫২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪