শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে, শিগগিরই প্রজ্ঞাপন

সন্ত্রাসবিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরেকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ সরকারের জারি করা প্রজ্ঞাপন শিগগিরই প্রত্যাহার হচ্ছে। আজ বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, জামায়াত নিষিদ্ধের আদেশটি প্রত্যাহারের জন্য নথি স্বরাষ্ট্র উপদেষ্টার অনুমোদন পেয়েছে।

জানা গেছে, প্রজ্ঞাপন প্রক্রিয়াধীন রয়েছে। প্রধান উপদেষ্টার সইয়ের পর আজ জারি হতে পারে জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিলের প্রজ্ঞাপন। পরে প্রজ্ঞাপনটি গেজেটেও প্রকাশিত হবে।

সন্ত্রাসবিরোধী আইনে বাংলাদেশ জামায়াত ইসলামী, ছাত্রশিবির ও সংশ্লিষ্ট সব অঙ্গ ও সহযোগী সংগঠন নিষিদ্ধ করে গত ১ আগস্ট প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতন হয়। সেদিনই সেনাপ্রধানের অফিস ও বঙ্গভবনে রাজনৈতিক দলের সভা অনুষ্ঠিত হয়। দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে সেখানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। পরে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার।

আরও পড়ুন : মঙ্গলবার জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হচ্ছে 

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

জামায়াত নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহারে, শিগগিরই প্রজ্ঞাপন

আপডেট সময় ০১:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪