শিরোনাম :
আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার পাকিস্তান থেকে সরে ভারতের দিকে ঝুঁকছে চীন সৌর বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য ও বাস্তবতা ইরাকের ড্রোন হামলায় সৌদি পাইপলাইন বন্ধ, বাড়ছে তেলের দাম শিক্ষাগত যোগ্যতা লাগবে না স্থানীয় নির্বাচনে: প্রতিমন্ত্রী স্ত্রীসহ ফারইস্ট লাইফের সাবেক চেয়ারম্যানের ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক দলীয় প্রতীকবিহীন স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বার্সেলোনায় ২০৩০ সাল পর্যন্ত থাকছেন ‘মিশরের হালান্ড’ খ্যাত হামজা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ হাইকোর্টে আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

তরুণদের দিয়ে দেশ পুনর্গঠনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করে তারেক রহমান বলেছেন, দেশের তরুণ সমাজ চাইলে যেকোনো পরিবর্তন সম্ভব। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট তরুণরাই সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে, পরিবর্তন আনা যায়।

শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আগামী তিন মাস আমরা ডেঙ্গু সমস্যার সমাধানের চেষ্টা করব। হয়তো শতভাগ পারব না, কিন্তু অন্তত ৮০ শতাংশ সফলতা আসবে।”

তরুণ সমাজের উদ্দেশে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, এবার রাষ্ট্র ও দেশকে পুনর্গঠন করি। এতগুলো মানুষ একসঙ্গে চাইলে কেউ কি আমাদের ঠেকিয়ে রাখতে পারবে?”

উপস্থিতদের উদ্দেশে তিনি জানান, মাঠে উপস্থিত অংশগ্রহণকারীদের পাশাপাশি প্রায় সব জেলা অনলাইনে যুক্ত রয়েছে, যেখানে গার্লস গাইড, বিএনসিসি, স্কাউট, পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবকরাও সম্পৃক্ত।

তিনি তথ্য দেন, দেশে স্কাউটের সংখ্যা প্রায় ২৩ লাখ এবং বিএনসিসির সদস্য প্রায় ২২ হাজার। এর বাইরে হাইস্কুল, মাদ্রাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয় মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দেড় কোটি, আর প্রাথমিক স্কুল-মাদ্রাসাসহ মোট সংখ্যা প্রায় আড়াই কোটি। তিনি বলেন, “এত মানুষ একসঙ্গে দেশ পুনর্গঠনে নামলে কেউ তা রুখতে পারবে না।”

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের পর্তুগাল-সুইজারল্যান্ডসহ ৫ দেশে হাজার কোটি টাকা পাচার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

১৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

তরুণদের দিয়ে দেশ পুনর্গঠনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

আপডেট সময় ১২:০৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬