শিরোনাম :
দলীয় প্রতীকবিহীন স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর বার্সেলোনায় ২০৩০ সাল পর্যন্ত থাকছেন ‘মিশরের হালান্ড’ খ্যাত হামজা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ হাইকোর্টে আমিশা প্যাটেলের মুম্বাইয়ের বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার হরমুজ প্রণালি খুলতে ইরানের ৭ শর্ত, উত্তেজনা তুঙ্গে বিয়ে থেকে ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনায় ঝরল ৪ প্রাণ জোরপূর্বক পদত্যাগ অবৈধ : হাইকোর্ট মধ্যপ্রাচ্যে শান্তির ডাক দিয়ে ঐতিহাসিক বিবৃতি ব্রিকসের হামে ১ হাজার ১৯ জন শিশুর মৃত্যু বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

দলীয় প্রতীকবিহীন স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, আর তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ ও দলীয় প্রতীকবিহীন। তিনি জানান, স্থানীয় সরকার ব্যবস্থাকে পুরোপুরি কার্যকর করতে যোগ্য, সৎ ও শিক্ষিত ব্যক্তিদের এই কাঠামো পুনর্গঠনের দায়িত্বে আনতে চায় বর্তমান সরকার।

আজ রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

সভায় তিনি বলেন, গ্যাস, জ্বালানি ও বিদ্যুতের মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সরকার এমনভাবে সমাধানের চেষ্টা করছে, যাতে ভবিষ্যতে এসব ক্ষেত্রে কারও ওপর নির্ভর করতে না হয়। তিনি স্বীকার করেন, দেশের মানুষ এখনও তেল, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে নানা সমস্যায় ভুগছে, এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্টরা বারবার জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্বল্প এই সময়ে সরকার জনগণের কতটা আস্থা অর্জন করতে পেরেছে, তার মূল্যায়ন করবে জনগণ নিজেই। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে ৩১ দফা কর্মসূচি নিয়ে জনগণের কাছে ভোট চাওয়া হয়েছিল, আর বর্তমান সরকার সেই দফাগুলোর প্রতিটির বাস্তবায়নে কমবেশি হাত দিয়েছে। তার ভাষায়, ছয় মাস সময় কোনো সরকারের সার্বিক মূল্যায়নের জন্য যথেষ্ট নয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার। এতে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বাংলা ও ইংরেজি মাধ্যমের কারিকুলামে প্রয়োজনীয় সামঞ্জস্য আনা হবে : ববি হাজ্জাজ

১২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দলীয় প্রতীকবিহীন স্বচ্ছ নির্বাচনের অঙ্গীকার সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর

আপডেট সময় ০১:৪১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬