শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

দুর্গাপূজার ছুটি ৩ দিন করার সুপারিশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দুর্গাপূজার ছুটি বাড়িয়ে তিনদিন করার সুপারিশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার (১২ আগস্ট) দুপুরে সচিবালয়ে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান তিনি।
নেতাদের সঙ্গে বৈঠকের বিষয় তিনি বলেন, ওনারা কয়েকটা দাবি দিয়েছেন, সেগুলো অনেক পুরোনো, নতুন বিষয় নয়। ওনারা আমার কাছে এইটুকু প্রমিস করেছেন, যারা বুঝে না বুঝে আন্দোলন করার চেষ্টা করছেন, সেটা সঠিক নয়। আমরা হয়তো তাদের সঙ্গে বৃহৎ পরিসরে কথা বলব।

উপদেষ্টা বলেন, ‘আমি মনে করি দুর্গাপূজায় দুই বা তিনদিন ছুটি দিতে অসুবিধা কী? এই ছুটি তো শুধু ওনাদের জন্য নয়। ছুটি পেলে আমরা একটু ঘুরে টুরে আসলাম কক্সবাজার বা এখানে ওখানে। আমি বলছি আমি তো ডিসিশন মেকার নই, আমি এটা সচিব মহোদয়কে বলেছি উনারা যে দাবিগুলো দিয়েছেন সেগুলো নোট করতে, ক্যাবিনেট মিটিং যখন হবে আলোচনা করব।’

‘ক্যাবিনেটে যা এখন করা যায় তাই হবে। যেগুলো এখন করা যাবে না, যেগুলো সংবিধানের কিছু বিষয় আছে, আমাদের তো সংবিধান পরিবর্তন করার কোনো প্রভিশন নেই। এটা আমাদের সুপারিশে থাকবে সংবিধানের যদি কখনো হাত লাগানো হয়, সংবিধানের অনেক বিষয় আমাদের হাত লাগাতে হবে। আমরা ডিক্টেটরশিপ চাই না, আমরা জবাবদিহি সরকার চাই।’

সাখাওয়াত হোসেন বলেন, ‘আমি এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে শক্তভাবে সুপারিশ করব- অন্তত দুর্গাপূজায় যেন তিনদিন ছুটি হয়, তিনদিন না হলে কমপক্ষে দুদিন যেন ছুটি হয়।

জন্মাষ্টমীর সময় নিবিড় নিরাপত্তা দেওয়া হবে। যাতে কোনো ধরনের কিছু না হয়। এ বিষয়ে জেলাগুলোতে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুর্গাপূজার ছুটি ৩ দিন করার সুপারিশ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় ০৫:৪৫:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪