শিরোনাম :
আগামী গ্রীষ্মের আগেই সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার মেগাওয়াট উৎপাদনের লক্ষ্য: বিদ্যুৎমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে : প্রধানমন্ত্রী এআই যেন বেকারত্ব আরও জটিল না করে, সতর্ক করলেন রাষ্ট্রপতি মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেস হারিয়ে ইরান যুদ্ধের দায় আংশিক মানলেন ট্রাম্প মোংলায় নতুন শিল্পকারখানা গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘ফিউচার মেকার্স’ জিতে নিল ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান মারধরের মামলায় পরোয়ানার পর আদালতে আত্মসমর্পণ, পরীমনির জামিন মঞ্জুর শিল্পমালিক ও সাবেক মন্ত্রীরা পোশাক শ্রমিকদের আন্দোলনে অর্থায়ন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা ও আশপাশে মোতায়েন ৩৩ প্লাটুন বিজিবি মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

দুর্নীতির মামলা থেকে মুক্তি পেলে মুহাম্মদ ইউনুস

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অর্থ আত্মসাতের মামলা থেকে খালাস পেয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

একই মামলায় গ্রামীণ টেলিকমের আরও ১৩ আসামি খালাস পেয়েছেন, যাদের মধ্যে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমও রয়েছেন।

বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম তাদেরকে খালাস দেন।

দুদকের পক্ষে আসামিদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করার প্রেক্ষিতেই খালাসের আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা আমির হোসেন।

গ্রামীণ টেলিকমের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ তহবিলের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ২০২৩ সালের ৩০মে মামলাটি দায়ের করেছিল দুদক।

গত পহেলা ফেব্রুয়ারি ওই মামলায় ড. ইউনূসসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান আনোয়ার প্রধান। এরপর গত ১২ই জুন চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিল আদালত।

যদিও ড. মুহাম্মদ ইউনূসসহ অভিযুক্তরা শুরু থেকেই নিজেদেরকে নির্দোষ দাবি করে আসছিলেন। হয়রানি করার জন্য তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তারা।

গণআন্দোলনের মুখে সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ই অগাস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হয়েছেন ড. ইউনূস। এর তিনদিনের মাথায় ওই মামলা থেকে সবাইকে খালাস দেওয়া হলো।

এর আগে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে ছয় মাসের যে সাজা দেয়া হয়েছিল, সেই সাজা গত বুধবার বাতিল করে দেয় আদালত।

আরো পড়ুন : ৬ দিন পর সড়কে ফিরল ট্রাফিক পুলিশ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে জেলা শিল্পী কল্যাণ সোসাইটির যাত্রা শুরু

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মাল্টা পাইকারিতে ১৮৫, খুচরায় ৩৯০ টাকা: দামে এত ফারাক কেন

০৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দুর্নীতির মামলা থেকে মুক্তি পেলে মুহাম্মদ ইউনুস

আপডেট সময় ১১:৫৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪