দেশে উগ্রবাদের আশঙ্কা নেই: সিটিটিসি প্রধান

বাংলাদেশে উগ্রবাদী কর্মকাণ্ড মাথাচাড়া দেওয়ার মতো কোনো লক্ষণ বর্তমানে নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।
সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি জানান, উগ্রবাদী তৎপরতা প্রতিরোধে অনলাইন প্ল্যাটফর্ম, সামাজিক যোগাযোগমাধ্যম, গোয়েন্দা তথ্য এবং নিজস্ব ডাটাবেজের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে সিটিটিসি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা প্রশ্ন তোলেন কেরানীগঞ্জসহ বিভিন্ন স্থানে সাম্প্রতিক বোমা বিস্ফোরণ এবং মতিঝিলে ছাতার ভেতর বোমা সদৃশ বস্তু উদ্ধারের ঘটনা নিয়ে। এসব ঘটনায় উগ্রবাদের কোনো যোগসূত্র পাওয়া গেছে কি না, তা জানতে চাওয়া হলে সিটিটিসি প্রধান বলেন, সিটিটিসির একাধিক বিভাগ রয়েছে, যার একটি সরাসরি কাউন্টার টেররিজম নিয়ে কাজ করে। প্রতিটি বিভাগ নিজ নিজ দায়িত্বে সক্রিয় রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, উগ্রবাদী কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য পাওয়ামাত্র অভিযান পরিচালনা করা হয়। উগ্রবাদ নিয়ন্ত্রণে রাখতে সিটিটিসি সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে বলেও উল্লেখ করেন তিনি। তবে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে কি না—এমন প্রশ্নের সরাসরি জবাব এড়িয়ে তিনি বলেন, এই মুহূর্তে এ বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য করার সময় আসেনি। তবে পরিস্থিতিতে উদ্বেগজনক কিছু দেখা যাচ্ছে না।
মতিঝিলে বোমা সদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গে সিটিটিসি প্রধান জানান, ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত করছে মতিঝিল বিভাগ। তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এতে কারা জড়িত বা তাদের উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে মন্তব্য করা যাচ্ছে না বলে জানান তিনি।
জঙ্গিবাদ সংশ্লিষ্ট গ্রেপ্তার ও মামলার অগ্রগতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দিষ্ট পরিসংখ্যান পরবর্তীতে জানানো হবে। তবে আলোচিত পাতা কমব্যাট মামলায় ইতিমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্তে উঠে আসা আরও কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের হয়েছে। মামলার মূল আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান সিটিটিসি প্রধান।
তিনি সবশেষে জানান, প্রযুক্তিনির্ভর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা আগের ধারাবাহিকতায় অব্যাহত রাখবে সিটিটিসি, যাতে যেকোনো সম্ভাব্য উগ্রবাদী তৎপরতা শুরুতেই প্রতিরোধ করা যায়।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশে উগ্রবাদের আশঙ্কা নেই: সিটিটিসি প্রধান

আপডেট সময় ০৪:৫৪:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬