শিরোনাম :
বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়ল বিদ্যুৎ স্থাপনা হামলা হলে গোপালগঞ্জের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হবে ডিসেম্বরে একমাত্র শীত আসবে, আর কেউ আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী অটোরিকশা : আতঙ্ক বনাম অধিকারের জটিল সমীকরণ বাংলাদেশকে ঘিরে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের একের পর এক হুঁশিয়ারি শমীকের বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, না দিলেই গুলি পার্শ্ববর্তী দেশের উসকানিতে দেশে নৈরাজ্যের চেষ্টা চলছে: রিজভী বিজয় দিবসে আগারগাঁওয়ে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ : ইসি

বর্তমানে দেশে মোট ভোটার ১২ কোটি ৬৩ লাখ সাত হাজার ৫০৪ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ করার পর বাদ পড়া ভোটারদের এই তালিকায় যুক্ত করা হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) প্রকাশিত চূড়ান্ত সম্পূরক ভোটার তালিকা-২০২৫ থেকে এ তথ্য জানা গেছে। এদিন রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ১০ আগস্ট প্রকাশিত হালনাগাদ ভোটার তালিকার খসড়ায় মোট ভোটার সংখ্যা ছিল ১২ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৯০০ জন। এরপর নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন ১ লাখ ৩৭ হাজার ৬৪২ জন। প্রকাশিত তালিকা থেকে মৃত ভোটার কর্তন হয়েছে ১ হাজার ৩৮ জন। অর্থাৎ খসড়া তালিকা থেকে মোট ভোটার বেড়েছে ১ লাখ ৩৬ আর ৬০৪ জন।

এখনও পুরুষের চেয়ে নারী ভোটার কম প্রায় ১৯ লাখ। ছবিসহ ভোটার তালিকা শুরুর সময় ২০০৮ সালে নারী ভোটার ১৪ লাখ বেশি ছিল।

গত ১০ অগস্ট ৪৬ লাখের মতো ভোটারের খসড়া প্রকাশ হয়। দাবি-আপত্তি সংশোধন শেষে ৩১ অগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ হয়।

নির্বাচন কমিশন জানায়, এখন ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৬৩ লাখ। এরমধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৪৫৫ জন, নারী ৬ কোটি ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন ও হিজড়া ১ হাজার ২৩০ জন।

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। বর্তমান ভোটার সংখ্যার সঙ্গে ৩১ অক্টোবর নতুন করে আরও ১৮ বছর বয়সী ভোটার যুক্ত হবে।

নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ বলেছেন, এবার তালিকা তিনটি হবে। এ বছরের শুরুতে নতুন ভোটার নিয়ে ২ মার্চ ভোটার ছিল ১২ কোটি ৩৭ লাখের বেশি। এরপর বাড়িবাড়ি তথ্য নেওয়া বাদ পড়াদের হালনাগাদ করে ৩১ অগস্ট যুক্ত করা হয়েছে। এরপর ভোটার তালিকা আইন সংশোধন হওয়ায় জাতীয় নির্বাচনের আগে ৩১ অক্টোবর পর্যন্ত যারা ভোটারযোগ্য বা ১৮ বছর বয়সী হবেন তাদেরও তালিকাভুক্ত করা হবে। এরপর ভোটের আগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিন দলের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী প্রেরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

গ্র্যান্ড র‍্যালির মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর উদযাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২৬ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ : ইসি

আপডেট সময় ০৫:৩৫:৪১ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫