শিরোনাম :
যেকোনো হুমকির তাৎক্ষণিক জবাব দিতে প্রস্তুত ইরান গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে ফল বদলেছে ৩৩ হাজারের বেশি শিক্ষার্থীর জুলাই সনদ যেভাবে স্বাক্ষর হয়েছিল, সেভাবেই শতভাগ বাস্তবায়ন করা হবে মজুরির দাবিতে সাভার-আশুলিয়ায় অন্তত ৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, আহত ৩ সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসংযোগের ঘটনায় ভারতের সরাসরি সম্পৃক্ততার অভিযোগ নাহিদের জননিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন আগুন-সহিংসতা ২১ জেলায়, প্রশ্নের মুখে নিরাপত্তা বাহিনীর ভূমিকা তিন মাসে বাড়ল ২০ হাজার ৮৫০ কোটি টাকার খেলাপি ঋণ বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

দ্বিতীয় দফায় শনিবার ৭ রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবেন ড. ইউনূস

আগামী শনিবার (১৯ অক্টোবর) দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবারে ৭টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন তিনি। মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ তথ্য জানান।

দলগুলো হলো, গণফোরাম, এলডিপি, লেবার পার্টি, বারো দলীয় জোট, বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব রহমান পার্থ), জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল। তবে এবারও সংলাপে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়নি।

আবুল কালাম আজাদ বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় জুলাই হত্যাকান্ডের বিচারের বিষয়টি প্রাধান্য পেয়েছে। এ সময় মির্জা ফখরুলের মাইনাস টু ফরমুলা ইস্যুতে মন্তব্য বিষয়ে তিনি বলেন, সরকারের এমন কোনো পরিকল্পনা নেই। এসব নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তা হওয়ার সম্ভাবনাও নেই।

তিনি আরও বলেন, চাঁদাবাজি করলে শক্ত হাতে দমন করা হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। বাজার সিন্ডিকেট ভাঙ্গার চেষ্টা চলছে। কারা দাম বাড়াচ্ছে তা জানানো হলে সরকার ব্যাবস্থা নেবে। পরিবহনে চাঁদাবাজির বিষয়ে খাত সংশ্লিষ্টরা কাজ করবেন। এ সময় আড়তদাররা সরাসরি খামার থেকে ডিম সংগ্রহ করবে ব্যবসায়ীদের সাথে বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

গার্মেন্টস ইস্যুতে তিনি বলেন, বর্তমানে ৯৯ শতাংশ গার্মেন্টস খোলা রয়েছে। দুই-একটি গার্মেন্টস বন্ধ রয়েছে। তবে সেখানে শ্রমিক অসন্তোষ নেই। শিগগিরই সেগুলো খোলা হবে।

দুই মাসে অন্তর্বর্তী সরকারের অর্জন

‘রিসেট বাটন’ এর ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

সৎ-নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

আদমদীঘিতে পলিথিন বস্তা ব্যবহার করায় জরিমানা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় আর বাধা নেই

২৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

দ্বিতীয় দফায় শনিবার ৭ রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবেন ড. ইউনূস

আপডেট সময় ০৭:২৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪