শিরোনাম :

নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে দেশের সব জেলার পুলিশ সুপার (এসপি) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে।

আজ বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, লটারি অনুযায়ী নির্বাচনের আগে বিশেষভাবে এসপি ও ওসিদের পোস্টিং দেওয়া হবে। এখন কর্মকর্তারা যেখানেই থাকুন না কেন, নির্বাচনের আগে তাদের লটারির মাধ্যমে বদলি করা হবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করেছি।

উপদেষ্টা বলেন, এই মিটিংয়ে নির্বাচনের সময় যেসব লজিস্টিক সহায়তা প্রয়োজন হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন, ডিসি, এসপি, ইউএনও ও ওসি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচনের সময় দেখা যায়, প্রার্থীরা তাদের আসনে পছন্দের ডিসি, এসপি কিংবা ওসিকে চান। কিন্তু এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, গণমাধ্যমকে ডেকে সবার সামনে লটারি করব।

ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রেশার কুকারের গ্যাসকেট থেকেও হতে পারে পেটের অসুখ, সতর্ক থাকবেন যেভাবে

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইউরোপের মরীচিকায় মরক্কোর তরুণদের ঝুঁকিপূর্ণ যাত্রা

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্বাচনের আগে লটারির মাধ্যমে এসপি-ওসিদের বদলি

আপডেট সময় ০৭:৩২:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫