পলাতক মন্ত্রী-এমপিদের আইনের আওতায় আনা হবে : শফিকুল আলম

ফাইল ফটো

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা হত্যা ও দুর্নীতি করে বিদেশে পালিয়ে গেছেন, তাদের সবাইকে ফেরত চাইবে সরকার। পলাতক সব এমপি-মন্ত্রীদের আইনের আওতায় আনা হবে।

আজ সোমবার (২১ এপ্রিল) ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে শফিকুল আলম এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, কাতারের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরও উচ্চতায় নিতে, শ্রম বাজার আরও সম্প্রসারণ ও জ্বালানি বিষয়ে সহযোগিতামূলক অনেকগুলো মিটিং হবে। কাতারের ডেপুটি প্রাইম মিনিস্টার ও কাতারের আমির শেখ তামীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনার রয়েছে। বৈঠকে ভিসা সহজীকরণ ও জ্বালানি নিয়ে আলোচনা হবে।

শফিকুল আলম আরও জানান, কাতারে আল-জাজিরার হেড অফিসে সাক্ষাৎকার দেবেন ড. ইউনূস। কাতারে রোহিঙ্গা নিয়ে একটা আড়াই ঘণ্টার সেশন হবে, সেখানে অংশ নেবেন ড. ইউনূস। এতে রোহিঙ্গা সংকট সমাধানে আরও কিছুটা অগ্রগতি হবে।

চার দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় কাতার যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে এ সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহারে অনুষ্ঠিত হতে যাওয়া আর্থ সামিট-২০২৫ এ অংশ নেবেন।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ঢাকায় পরপর বোমা উদ্ধার,কি রহস্য নেপথ্যে কারা

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পলাতক মন্ত্রী-এমপিদের আইনের আওতায় আনা হবে : শফিকুল আলম

আপডেট সময় ০৬:০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫