শিরোনাম :

পুলিশের লাঠিপেটায় রক্তাক্ত নুর

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির অফিসের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের লাঠিপেটা করেছে পুলিশ। এতে রক্তাক্ত হয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। রক্তাক্ত নুরকে হাসপাতালে নেওয়া হয়েছে। এসময় দলটির সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অন্তত আরও ৫০ জন নেতাকর্মী আহত হয়েছেন। আজ শুক্রবার (২৯ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানিয়েছেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনা নিয়ে বিজয়নগরে আমাদের পার্টি অফিসের সামনে সংবাদ সম্মেলন ডাকা হয়। ওই সংবাদ সম্মেলনে পুলিশ অতর্কিত হামলা চালায়। এতে পার্টির সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুর গুরুতর আহত হয়েছেন। এছাড়া আরও ৫০ জন আহত হয়েছেন।

এর আগে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, তারা মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজনই ইটপাটকেল নিক্ষেপ করে উসকানি দিয়েছে। ওদিকে জাপার নেতাকর্মীদের অভিযোগ, মিছিল নিয়ে এসে তাদের ওপর হামলা করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য।

এ বিষয়ে রমনা থানার পরিদর্শক (অপারেশন) আতিকুল আলম খন্দকার জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে বলতে পারবো।

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

পুলিশের লাঠিপেটায় রক্তাক্ত নুর

আপডেট সময় ১১:৩৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫