শিরোনাম :
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ প্রশাসনের কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার ফুটপাত যতবার উচ্ছেদ, ততবারই দখল রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি হুথি হামলার মুখে সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক কৌশল? চাল-চিনিসহ আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রশাসনের কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার

প্রশাসনের বিপুলসংখ্যক কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার। বিশেষ করে প্রশাসনের ভেতরে থেকে যারা কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠীর ইন্ধনে কাজ করছে তাদেরকে নজরদারির আওতায় রাখা হয়েছে। আসন্ন রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে মাঠপর্যায়ের অনেক কর্মকর্তার মধ্যেই কৌতূহল বিরাজ করছে। এমনকি প্রশাসনের অনেক কর্মকর্তা ধীরে চলো নীতি নিয়েছে। ফলে কিছুদিন ধরেই প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে কিছুটা মন্থর হয়ে পড়েছে কাজের গতি। যদিও প্রশাসনের শীর্ষ কর্তারা কাজের গতি বাড়াতে নিয়মিত চেষ্টা করছে। তবে অনেক কর্মকর্তাই মনে করেন আসন্ন ডিসেম্বরে দেশের রাজনীতিতে বড় কোনো মেরুকরণ ঘটতে পারে। আর তা থেকে নিজেদের অবস্থান নিরাপদ রাখতে অনেক কর্মকর্তাই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জনপ্রশাসন সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, এদেশে বিগত দিনে আমলাদের নিয়ে একটা অনাস্থা ও বিভাজন তৈরি হয়েছে। এর কারণ প্রশাসনে রাজনীতিকরণ। বর্তমানে প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা এবং আগের সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত কর্মকর্তাদের কর্মকাণ্ড সরকারের উচ্চপর্যায় থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও সুবিধাভোগী কর্মকর্তাদের একটা বড় অংশ উপদেষ্টা এবং মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস হিসেবেও নিয়োজিত। আবার কেউ কেউ রাতারাতি বোল পাল্টে বর্তমান সরকার দলের সঙ্গে মিশে গেছে। আর যারা বিগত দিনে বঞ্চিত ছিলো তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ঘুরেও পোস্টিং ও পদোন্নতি পাচ্ছে না। প্রশাসনের উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যায়ের বহু কর্মকর্তা নিজের পদোন্নতি বা ভালো পোস্টিং পেতে জনপ্রশাসনে আসলেও সুফল পাচ্ছে না। বরং অনেক ক্ষেত্রে মন্ত্রণালয়ের কেউ কেউ ওসব কর্মকর্তাদের নামে নেতিবাচক তথ্য ছড়াচ্ছে। পাশাপাশি আগের সরকারের সময় বিভিন্ন মন্ত্রণালয়ে থাকা কর্মকর্তারা এখনও ৫-৬ বছর বা আরও বেশি সময় ধরে একই মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। আবার কয়েকটি মন্ত্রণালয়ে বিশ্বস্ত কর্মকর্তাদের সরকার কম গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে সরিয়ে দিয়েছে। এসব নিয়ে কর্মকর্তাদের মধ্যে চাঁপা ক্ষোভ রয়েছে।

সূত্র জানায়, যারা সরকারি চাকরিতে থেকেও গোপনে কার্যক্রম নিষিদ্ধঘোষিত রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে বা প্রশাসনিক কাজে ইচ্ছাকৃতভাবে দীর্ঘসূত্রতা তৈরি করছে তাদের তালিকা তৈরি করা হচ্ছে। ওই ধরনের কর্মকাণ্ডকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সরকারের সাপ্তাহিক ব্রিফিংয়েও নজরদারি বিষয়টি জানানো হয়েছে। যদিও কর্মকর্তাদের ওপর কীভাবে ওপর নজর রাখা হচ্ছে তা প্রকাশ করা সম্ভব নয়। বিগত সরকার বহু বছর ক্ষমতায় থাকায় সরকারি বিভিন্ন পর্যায়ে অনেক মানুষের সঙ্গে দলটির রাজনৈতিক সম্পৃক্ততা তৈরি হয়েছে। আর প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করার সময় কেউ রাজনৈতিকভাবে কোনো দলের সঙ্গে যুক্ত থাকলে তা গুরুতর বিষয়। তাছাড়া দেশে রাজনৈতিক অস্থিরতা বা পরিবর্তনের গুঞ্জন উঠলেই আমলাতন্ত্রের একটি অংশের মধ্যে দোদুল্যমানতা দেখা দেয়। যা প্রশাসনের স্বাভাবিক গতিশীলতা ব্যাহত করে।

সূত্র আরও জানায়, রাষ্ট্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং জনসেবা নিশ্চিত করতে প্রশাসনকে সম্পূর্ণ সচল রাখতে সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে। কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে বা কোনো বিশেষ মহলের এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। দেশে আসন্ন ডিসেম্বরকেন্দ্রিক রাজনৈতিক হিসাবনিকাশ এবং গোয়েন্দা নজরদারির চাপে প্রশাসনের কর্মকর্তারা এখন অনেকটাই সতর্ক অবস্থানে রয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়ানোর কঠোর নির্দেশনা দিয়েছেন। কারণ সরকারি সিদ্ধান্ত ও প্রশাসনিক কার্যক্রমের প্রতিটি স্তরে জনগণের স্বার্থ জড়িত। সেজন্যই রাজনৈতিক পরিস্থিতির অজুহাতে দায়িত্ব পালনে শৈথিল্য দেখানোর সুযোগ নেই।

এদিকে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি এবং প্রশাসনের নির্দেশনা বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মো. আবদুল বারী জানান, সরকার প্রশাসনিক কাজকর্ম স্বাভাবিক গতিতে এগিয়ে নিচ্ছে। মাঠ প্রশাসনকেও নির্দেশনার কিছু নেই। কারণ জেলার শৃঙ্খলা রক্ষায় ডিসির কাজের অংশ। প্রশাসনে শৃঙ্খলা রক্ষায় বর্তমান সরকার কঠোর।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রশাসনের কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার

আপডেট সময় ০৬:১৯:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬