শিরোনাম :
সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭ গঙ্গা চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় বাংলাদেশ রাজনৈতিক প্রতিহিংসার আগুনে বিপন্ন দেশের ভবিষ্যৎ প্রশাসনের কর্মকর্তার রাজনৈতিক খোঁজ রাখছে সরকার ফুটপাত যতবার উচ্ছেদ, ততবারই দখল রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলছে: রাষ্ট্রপতি হুথি হামলার মুখে সৌদি আরবে সেনা মোতায়েন করছে পাকিস্তান আবারও ফিরছে গ্রাম সরকার, তৃণমূলে উন্নয়ন নাকি রাজনৈতিক কৌশল? চাল-চিনিসহ আমদানি-রপ্তানিতে পাকিস্তানের সঙ্গে পাঁচ বছরের সমঝোতা টিসিবির সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭

কক্সবাজারের টেকনাফ উপকূলে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারের সময় নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ২৭০ জন বাংলাদেশি এবং ৪৭ জন রোহিঙ্গা। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক এবং পাচারে ব্যবহৃত একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) ভোরে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইলসংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড জানায়, সাগরপথে একটি ট্রলারে করে বিপুলসংখ্যক মানুষকে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছে, এমন গোপন খবর পায় তারা। সেই তথ্যের ভিত্তিতে উপকূলীয় এলাকায় নজরদারি শুরু করেন কোস্ট গার্ডের সদস্যরা। একপর্যায়ে সন্দেহজনক একটি ট্রলার শনাক্ত করে থামার সংকেত দেওয়া হয়। সংকেত উপেক্ষা করে ট্রলারটি দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেটি আটক করা হয়।

ট্রলারটির নিয়ন্ত্রণ নিয়ে তল্লাশি চালিয়ে ৩১৭ জনকে উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, তাঁদের মধ্যে ১৮ জন নারী, চারজন শিশু এবং ২৯৫ জন পুরুষ। পরিচয় যাচাই করে ২৭০ জনকে বাংলাদেশি ও ৪৭ জনকে রোহিঙ্গা হিসেবে নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলার থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং সন্দেহভাজন সাতজনকে আটক করা হয়েছে। পাচারে ব্যবহৃত ট্রলারটিও জব্দ করা হয়েছে। এ বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে কোস্ট গার্ড পূর্বজোনের টেকনাফ শাহপরী স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট ইশমাম হোসেন ফাহিমও তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদের বরাতে কোস্ট গার্ড জানায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র কাজ করছিল। তারা উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশযাত্রার প্রলোভন দেখিয়ে কক্সবাজার, টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গাদের সাগরপথে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করছিল।

কোস্ট গার্ড আরও জানিয়েছে, মানবপাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে। আটক ট্রলার ও পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সেনা মোতায়েনের ভাবনা নেই, আইনশৃঙ্খলা নিয়েও শঙ্কা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

২৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৩১৭ জন উদ্ধার, আটক ৭

আপডেট সময় ০৭:৫৪:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬