শিরোনাম :
সিরাজগঞ্জে ছোটভাইয়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টা লতিফের, করেছে হামলা, দিয়েছে মামলা চিকিৎসকের গায়ে হাত নিয়ে ধর্মঘট, অবাবস্থাপনায় বাড়ছে মৃতের সংখ্যা সংবিধান কমিটি প্রত্যাখ্যান, ছয় দফা দাবিতে অনড় ১১-দলীয় জোট জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন মোড়, অভিযুক্ত তুহিনের বাসা থেকে মিলল নিহতের মায়ের আইফোন মেধা শঙ্কর-সময় রায়নার বিয়ের গুঞ্জন, নেই সরকারি ঘোষণা মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ শিশুর মরদেহ জঙ্গলে উদ্ধার পানি ঘোলা করে খাবে বিএনপি— মন্তব্য জামায়াত আমিরের ঢাকাজুড়ে একের পর এক ককটেল বিস্ফোরণ, তিনটি বাসে আগুন হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর

প্রশাসনে বড় রদবদল, ৬-১০ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। সরকারি সূত্র বলছে, মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়সহ গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরের সচিব বদলের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, এবং শিগগিরই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।
জানা গেছে, পদোন্নতি, বদলি, অবসর ও চুক্তিভিত্তিক নিয়োগ—এই চার প্রক্রিয়ার মাধ্যমে একযোগে ছয় থেকে দশটি মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে সচিব পর্যায়ে পরিবর্তন আসতে পারে। প্রশাসনকে আরও গতিশীল করতে সততা, দক্ষতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সূত্র অনুযায়ী, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্থলে নতুন কর্মকর্তা আসতে পারেন, যাঁর তালিকায় রয়েছেন কৃষি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং স্বাস্থ্য শিক্ষা বিভাগের বর্তমান সচিবদের নাম। তাঁর চুক্তির মেয়াদ আগামী মাসেই শেষ হচ্ছে। একইভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের জায়গায়ও নতুন মুখ আসার প্রস্তুতি চলছে; সম্ভাব্য তালিকায় আছেন ভূমি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং একজন সাবেক শিল্প সচিব।
আগামী ২৭ জুলাই অবসরে যাচ্ছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, যাঁর স্থলাভিষিক্ত হওয়ার দৌড়েও রয়েছেন কয়েকজন সিনিয়র কর্মকর্তা। এ ছাড়া রেলপথ, পানিসম্পদ, নৌপরিবহন, জ্বালানি, খাদ্য ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়সহ একাধিক দপ্তরের সচিবদের বদলিরও সম্ভাবনা রয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্যমতে, বর্তমানে দেশে ৮৪ জন সিনিয়র সচিব ও সচিব পদমর্যাদার কর্মকর্তার মধ্যে দশজন কোনো নির্দিষ্ট দায়িত্বে নেই। এর মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এখনো সচিব নিয়োগ হয়নি।
প্রশাসন-সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ ও গ্রহণযোগ্য কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে প্রশাসনিক কার্যকারিতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। সব ঠিক থাকলে চলতি সপ্তাহেই এই আলোচিত রদবদলের আদেশ জারি হতে পারে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হাতকড়া পরিয়ে হাসিনাকে বরণের ঘোষণা বিমানমন্ত্রীর

১৮ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রশাসনে বড় রদবদল, ৬-১০ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

আপডেট সময় ১২:৫৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬