শিরোনাম :
সায়েন্সল্যাবে দুই কলেজের সংঘর্ষে রণক্ষেত্র সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, প্রতিবাদে সাদিয়া আয়মান শাকিব খানের ‘প্রিয়তমা’ এবার জিতের দেশে একদিনে ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, ভর্তি ১৪৩২ জন অগ্রাধিকার ভিত্তিতে হরিয়ানের উন্নয়ন করা হবে: এমপি মিলন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি দেড় হাজারের কাছাকাছি জাসদ কার্যালয়ে ‘গোপন বৈঠক’ আ.লীগ সন্দেহে আটক অর্ধশতাধিক ধানমন্ডিতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ আগের দুই সরকারের গাফিলতিতে হামে বহু শিশুর প্রাণহানি ঘটেছে : স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়, হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান

ফ্যাসিবাদের দোসর ধরতে পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তারে পুলিশকে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিষিদ্ধ আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশকে নিজস্ব গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেপ্তারে ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কৃত করার ঘোষণাও দিয়েছেন তিনি।

শনিবার বেলা ১১টায় রাজধানীতে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ফ্যাসিবাদ ও আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে সক্ষম হবেন, তাদের পুরস্কৃত করা হবে। তিনি জানান, গত সপ্তাহে এমন দুজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন এবং গতকালও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি প্রশ্ন তোলেন, এতদিন এসব ব্যক্তি কোথায় লুকিয়ে ছিলেন এবং তখন পুলিশের গোয়েন্দা সহায়তা কোথায় ছিল। পুলিশের গোয়েন্দা সক্ষমতাকে তিনি সর্বোত্তম বলে উল্লেখ করেন এবং জানান, অন্যান্য প্রতিষ্ঠানের গোয়েন্দা তথ্য তিনি শুধু তুলনার জন্য নেন। পুলিশ সদস্যদের নিজস্ব গোয়েন্দা সহায়তা ব্যবহারের আহ্বান জানান তিনি।

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, এক মাসে দেশে প্রায় ১৪০০ নাগরিক হত্যার শিকার হয়েছেন। পাশাপাশি গত ১৭ বছরে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও হেফাজতে মৃত্যুর বিভিন্ন হিসাবের কথাও তিনি তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেন, যারা এক মাসে ১৪০০ মানুষ হত্যা করতে পারে, আকাশ থেকে গুলি করে নাগরিকদের হত্যা করতে পারে এবং দেশের প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে গণতন্ত্রহীন রাষ্ট্রে পরিণত করেছিল, বাংলাদেশের মানুষ কখনো সেই শক্তিকে ফিরিয়ে আনতে চাইবে কি না—এ প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, দেশের মানুষ কখনো চাইবে না তারা আবার রাজনীতি করুক।

তিনি আরও বলেন, ওই হত্যাকাণ্ডের পরও দায়ীরা কখনো দুঃখ প্রকাশ, অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা করেননি, বরং দেশের বাইরে থেকে আওয়াজ তুলছেন।

সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের প্রত্যাবাসন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিবেশী রাষ্ট্রের কাছে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাসহ সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের ফেরত পাঠাতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বেচ্ছায় দেশে ফিরে আইনের মুখোমুখি হলে আইন নিজস্ব গতিতে এগোবে।

অনুষ্ঠানে ৯৮ জন পুলিশ সদস্যকে পিপিএম ও বিপিএম পদক পরিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সায়েন্সল্যাবে দুই কলেজের সংঘর্ষে রণক্ষেত্র

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পারমাণবিক কর্মসূচিতে ছাড় নয়, হরমুজ প্রণালি খুলতে রাজি ইরান

২৬ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফ্যাসিবাদের দোসর ধরতে পুরস্কার ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:২৭:৩১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬