শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

বাংলাদেশ থেকে বৈধ ভাবে জনশক্তি নিবে ইতালি

ঢাকায় সফররত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানিয়েছেন, প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী সেপ্টেম্বরের আগেই বাংলাদেশ সফর করতে পারেন। বাংলাদেশ-ইতালি দ্বিপাক্ষিক সম্পর্ক ‘নতুনভাবে জাগিয়ে তুলতে’ ও ‘পুনর্গঠন’ করতে চায় রোম।

সোমবার (৫ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানিয়েছেন মাত্তেও পিয়ান্তেদোসি। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

তিনি জানান, সাক্ষাতে নিরাপদ ও বৈধ উপায়ে বাংলাদেশি নাগরিকদের অভিবাসন, মানবপাচার প্রতিরোধ এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ দুই দেশের পারস্পরিক আগ্রহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইতালিতে একটি শক্তিশালী বাংলাদেশি সম্প্রদায় রয়েছে। আমরা এ সম্প্রদায় নিয়ে অত্যন্ত সন্তুষ্ট। তারা তরুণ, পরিশ্রমী এবং ইতালীয় সমাজে সফলভাবে একীভূত হয়েছে। আমাদের আরও বাংলাদেশির প্রয়োজন।’

মন্ত্রী বলেন, ‘আমি এখানে এসেছি কারণ অনেক বাংলাদেশি এখনো অবৈধ পথে ইতালিতে যাওয়ার চেষ্টা করছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আমরা চাই তারা যেন বৈধ উপায়ে আসেন।’

তিনি উল্লেখ করেন, ভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে অনিয়ন্ত্রিতভাবে অভিবাসন ইতালির জন্য ‘গুরুতর সমস্যা’ তৈরি করছে, এবং মানবপাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন। আমরা একটি নতুন সহযোগিতা কাঠামোর প্রস্তাব নিয়ে এসেছি।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশও অবৈধ অভিবাসন ও মানবপাচার রোধে ইতালির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। ইতালিতে বসবাসরত বাংলাদেশিরা দেশটির প্রতি কৃতজ্ঞ এবং ইতালীয় সমাজে যেভাবে তাদের গ্রহণ করা হয়েছে, তাতে তারা সন্তুষ্ট।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক কিছু চক্র রয়েছে, যারা মানুষকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য প্রলুব্ধ করে। তারাই আসল সমস্যা তৈরি করে।মানবপাচারে অভিবাসিরাই ভুক্তভোগী, লাভবান নয়।

তিনি আরও স্মরণ করিয়ে দেন, গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার বৈঠক হয়েছিল। উভয় দেশ এসব ইস্যুতে যৌথভাবে কাজ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশ থেকে বৈধ ভাবে জনশক্তি নিবে ইতালি

আপডেট সময় ০৯:১১:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫