বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসী শ্রমিকদের জন্য একটি বিশেষ লাউঞ্জ উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আজ সোমবার (১১ নভেম্বর) বিমানবন্দরে এ বিশেষ লাউঞ্জ উদ্বোধন করা হয়।

উদ্বোধন শেষে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রবাসী শ্রমিকরা দেশ গড়ার কারিগর। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারা বড় ভূমিকা পালন করেছিলেন। আমরা তাদের কাছে সবসময় কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, এ লাউঞ্জ তাদের ভ্রমণকে সহজ করবে। হযরত শাহজালাল বিমানবন্দরে এটিই প্রথম প্রবাসী লাউঞ্জ। এখানে বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের বিশ্রামের জন্য জায়গা এবং সুলভ মূল্যে খাবার পাওয়া যাবে। সুলভ মূল্যে খাবার পরিবেশনের জন্য এতে ভর্তুকি দেবে সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে অধ্যাপক আসিফ নজরুল জন্মভূমির জন্য আত্মত্যাগ করা বাংলাদেশি অভিবাসী শ্রমিক এবং কোটি প্রবাসীর প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বাংলাদেশে নিযুক্ত আইওএম মিশনের ডেপুটি চিফ ফাতিমা নুসরাত গাজালি জানান, জাতিসংঘ বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের সহায়তা করতে লাউঞ্জটিকে স্পনসর করেছে।

তিনি আরও বলেন, ‘এটি প্রধান উপদেষ্টার একটি উদ্যোগ। আমরা এ উদ্যোগকে সমর্থন করতে পেরে আনন্দিত। এছাড়া বিমানবন্দরে অভিবাসীদের সাহায্য করার জন্য আইওএম প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে স্পনসর করছে।

আরো পড়ুন : অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

শেখ হাসিনা দেশে ফিরলেই আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

৩০ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:৩৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪