ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ভারতে বসে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে – প্রধান উপদেষ্টা

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করা একটি “অবন্ধুত্বসুলভ” আচরণ।

ভারতের প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন, ভারতের কাছে ঢাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন করার আগ পর্যন্ত দুই দেশের মধ্যে অস্বস্তি এড়াতে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার তাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে যে তাকে চুপ থাকতে হবে।”

ঢাকায় তার সরকারি বাসভবনে পিটিআইকে এ সাক্ষাৎকার দেন অধ্যাপক ইউনূস।

শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ইউনূস।

পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের সাথে শক্তিশালী সম্পর্ককে গুরুত্ব দেয়।

“তবে দিল্লিকে ‘আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকেই ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা’ এবং ‘শেখ হাসিনা ছাড়া দেশটি আফগানিস্তানে পরিণত হবে’ – এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে,” বলেন অধ্যাপক ইউনূস।

আরো পড়ুন :সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভারতে বসে শেখ হাসিনাকে চুপ থাকতে হবে – প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৩:৩৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪