শিরোনাম :
ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা  বৈভবের  ২৮ বলে সেঞ্চুরি, ৫২ বলে ডাবল সেঞ্চুরির রেকর্ডে সেমিফাইনালে ভারত পোশাকশ্রমিকের মজুরি: ২২ হাজারে অনড় শ্রমিক, ১৫,৭০০ টাকায় মালিকপক্ষ স্বর্ণদ্বীপে প্রথমবার একসঙ্গে তিন বাহিনীর বিশেষ মহড়ায় প্রধানমন্ত্রী হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

মান্নার মনোনয়নপত্র বাতিল

বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও দলীয় প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

আজ শুক্রবার (২ জানুয়ারি) বিকেল ৪টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে হলফনামায় ত্রুটি ও তথ্যের অসঙ্গতির অভিযোগে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এ ছাড়া এদিন শিবগঞ্জ (বগুড়া-২) আসনে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নার বিরুদ্ধে মামলা থাকায় তার মনোনয়নপত্রটিও বাতিল করা হয়েছে।

এর আগে সকাল ১০টা থেকে শুরু হওয়া যাচাই-বাছাই কার্যক্রমে বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের স্বতন্ত্র প্রার্থী শাহজাদী আলম লিপির মনোনয়নপত্র বাতিল করা হয়। তার বিরুদ্ধেও মামলা সংক্রান্ত জটিলতা রয়েছে বলে জানানো হয়েছে।

মাহমুদুর রহমান মান্না এক সংবাদ সম্মেলনে বলেন, ২০০৭–০৮ সালের দিকে নিজ এলাকায় ঋণ নিয়ে একটি হিমাগার করেছিলেন। ২০১৪ সালে আওয়ামী লীগের সঙ্গে সমস্যা দেখা দেয়ার পর তিনি জেলে যান। ওই সময় তার ব্যবসায়িক অংশীদার ছিলেন ইউনিয়ন পর্যায়ের এক আওয়ামী লীগ নেতা। তিনি গ্রেপ্তারের পর ওই ব্যবসা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েন। তার ব্যবসায়িক অংশীদার হিমাগারের এমডি হয়ে যান।

মান্না জানান, ১০-১২ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, যা এখন ৩৬ কোটি টাকায় দাঁড়িয়েছে। ৫ আগস্টের পর ওই এমডির নামে হত্যা ও মানি লন্ডারিংয়ের মামলা হয়েছে। এজন্য তিনি স্ত্রীসহ দেশ ছেড়ে পালিয়েছেন। ঋণখেলাপি থেকে বাঁচতে হলে ওই এমডিকে আদালতে হাজির করতে হবে। তবে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন, এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মান্নার মনোনয়নপত্র বাতিল

আপডেট সময় ০৫:০৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬